Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ সেপ্টেম্বর, ২০২৬
১২ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ সেপ্টেম্বর, ২০২৬
১২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> কানেক্ট

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘এমলিনো ডায়াবিট রান’-এর নিবন্ধন শুরু

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ৫৭
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘এমলিনো ডায়াবিট রান’-এর নিবন্ধন শুরু
ছবি: সংগৃহীত

আগামী ১৪ নভেম্বর ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষে ডায়াবেটিস সচেতনতা বৃদ্ধি এবং সুস্থ ও সুন্দর জীবনধারাকে উৎসাহিত করতে রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ সচেতনতামূলক ম্যারাথন ‘এমলিনো ডায়াবিট রান’।

Advertisement
Advertisement
Advertisement

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৪ নভেম্বর রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হবে সাড়ে ৭ কিলোমিটারের এই ম্যারাথন, যার নিবন্ধন কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়েছে। স্বাস্থ্যসচেতন যেকোন ব্যক্তি নিবন্ধন করতে পারবেন।

এ উপলক্ষে দ্য একমি ল্যাবরেটরিজ লিমিটেড-এর ‘একমি’স ডায়াকেয়ার’ আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ল্যাবরেটরিজ লিমিটেড-এর চেয়ারম্যান নাগিনা আফজাল সিনহা; ম্যানেজিং ডিরেক্টর তাসনিম সিনহা, অ্যাডিশনাল ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো: হাসিবুর রহমান; ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর তানভীর সিনহা, সাবরিনা জুনেদ ও জাহানারা মিজান সিনহা; সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন বিভাগের এক্সিকিউটিভ ডিরেক্টর মো: ফেরদৌস খান; হেড অব মার্কেটিং ও সিনিয়র জেনারেল ম্যানেজার মোহাম্মদ জিয়াউদ্দীন; একমি’স ডায়াকেয়ার-এর সিনিয়র ম্যানেজার মো: মাহবুবুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে রানার কমিউনিটির অভিজ্ঞ দৌড়বিদরাও অংশ নেন, যাদের মধ্যে উপস্থিত ছিলেন ‘ডায়নামিক রানার্স ইন্টারবিডি’র প্রতিষ্ঠাতা ও অ্যাডমিন এ কে এম আহসান উল্লাহ এবং ‘আল্ট্রা ক্যাম্প রানার্স’ এর প্রতিষ্ঠাতা, অ্যাডমিন ও রেস ডিরেক্টর মো: মাসুম প্রমুখ।

Advertisement
Advertisement
Advertisement

সেসময় একমি’র ম্যানেজিং ডিরেক্টর তাসনিম সিনহা এই জনকল্যাণমূলক উদ্যোগকে সাধুবাদ জানান এবং দৈনন্দিন জীবনে ডায়াবেটিসের প্রভাব ও নিয়মিত হাঁটার মাধ্যমে কীভাবে তা নিয়ন্ত্রণে রাখা সম্ভব, সে বিষয়ে বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেন।

অনুষ্ঠানে লং ডিসটেন্স রানার ও ‘ডক্টরস রান’ এর প্রতিষ্ঠাতা ও অ্যাডমিন ডা. উজ্জ্বল কুমার মল্লিক বলেন, “ডায়াবেটিস এমন দীর্ঘমেয়াদি একটি স্বাস্থ্য সমস্যা, যা সঠিক জীবনযাপন ও শারীরিক চর্চার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। দৈনিক অন্তত ৩০ মিনিট হাঁটা বা ব্যয়াম ডায়াবেটিস ঝুঁকি অনেক কমিয়ে দেয়। এ ধরনের ম্যারাথন সাধারণ মানুষকে ঘরের বাইরে বের হয়ে সক্রিয় হতে অনুপ্রাণিত করবে।”

২০০ কিলোমিটার ম্যারাথন সম্পন্নকারী রানার মেহেদী হাসান নয়ন অভিজ্ঞতা শেয়ার করে বলেন, “যেকোন দীর্ঘমেয়াদি রোগ প্রতিরোধের প্রথম শর্ত শরীরকে সচল রাখা। ডায়াবেটিস সচেতনতায় আয়োজিত এই ম্যারাথন সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে ও সবাইকে শরীর চর্চায় উদ্বুদ্ধ করবে বলে আমার বিশ্বাস।”

বিষয়: রাজধানীহাতিরঝিল
সর্বশেষ
  • ১

    গণভোটের রায় উপেক্ষা করলে আন্দোলনের মুখে পড়বে সরকার: আজহারুল ইসলাম

  • ২

    মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিশ্বস্বার্থের পরিপন্থী: সি চিনপিং

  • ৩

    হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

  • ৪

    সাউথইস্ট ইউনিভার্সিটিতে রিঅ্যাক্টের সমাপনী অনুষ্ঠিত

  • ৫

    আদানির বিদ্যুৎ সরবরাহে বারবার বিঘ্ন নিয়ে প্রশ্ন রিজভীর

সম্পর্কিত
  • সাউথইস্ট ইউনিভার্সিটিতে রিঅ্যাক্টের সমাপনী অনুষ্ঠিত

    সাউথইস্ট ইউনিভার্সিটিতে রিঅ্যাক্টের সমাপনী অনুষ্ঠিত

    সাউথইস্ট ইউনিভার্সিটিতে বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণা বিষয়ক জাতীয় আয়োজন ‘রিঅ্যাক্ট ২০২৬’ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের মাল্টিপারপাস হলে দুই দিনব্যাপী এই আয়োজনের সমাপনী অনুষ্ঠিত হয়।

  • পেপসিকো কর্মীদের বিমা সুরক্ষা দেবে মেটলাইফ বাংলাদেশ

    পেপসিকো কর্মীদের বিমা সুরক্ষা দেবে মেটলাইফ বাংলাদেশ

    বাংলাদেশে নিজেদের কর্মী ও তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের জন্য বীমা সুবিধা প্রদান করতে মেটলাইফ বাংলাদেশের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে পেপসিকো বাংলাদেশ প্রাইভেট লিমিটেড। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে মেটলাইফ বাংলাদেশ।

  • ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ ও ‘নজরুল বর্ষ’ উদযাপিত

    ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ ও ‘নজরুল বর্ষ’ উদযাপিত

    ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ২০২৬ সালের শরৎকালীন সেমিস্টারের নবীন বরণ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ’ উদযাপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

  • সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

    সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকার চলতি মূলধন পুনঃঅর্থায়ন তহবিল থেকে স্বল্পসুদে ও সহজ শর্তে ঋণ বিতরণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংক পিএলসির মধ্যে অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।