ঢাকার কল্যাণপুরে অবস্থিত বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতালে (বিএসওএইচ) আর্থিকভাবে অসচ্ছল রোগীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে কিছু সংখ্যক স্কোলিওসিস রোগীর অপারেশন করা হবে। আজ শনিবার ও আগামীকাল রোববার দুই দিনের ফ্রি স্কোলিওসিস সার্জারি প্রোগ্রামটি আয়োজন করেছে ‘বাংলাদেশ স্কোলিওসিস রিসার্চ ফাউন্ডেশন’।
গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিএসওএইচ।
প্রোগ্রামটির তত্ত্বাবধানে থাকবেন বিএসওএইচের চিফ কনসালটেন্ট অধ্যাপক ডা. মো. শাহ্ আলম।
ফ্রি স্কোলিওসিস সার্জারি প্রোগ্রামে অংশগ্রহণ করবেন- বাংলাদেশ স্কোলিওসিস রিসার্চ ফাউন্ডেশনের স্পাইন সার্জন অধ্যাপক ডা. মো. শাহ্ আলম, পাকিস্তানের স্পাইন সার্জন ডা. মুবাসসের আহমেদ বাজওয়া, কোরিয়ার নিউরো স্পাইন সার্জন ডা. চ্যা হোয়া হ্যাম, কোরিয়ার স্পাইন সার্জন ডা. সেউং উ সুহ্, ডা. উ-ইওল লি, ডা. মি অক হার।