Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৭ সেপ্টেম্বর, ২০২৬
১৭ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৭ সেপ্টেম্বর, ২০২৬
১৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> কানেক্ট

সিটি ব্যাংকের নতুন ক্রেডিট কার্ড চালুর ঘোষণা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ০৫
সিটি ব্যাংকের নতুন ক্রেডিট কার্ড চালুর ঘোষণা
সিটি ব্যাংকের নতুন ক্রেডিট কার্ড চালুর অনুষ্ঠানে অতিথিরা। ছবি: সিটি ব্যাংক

ভ্যালু গ্রাহকদের দৈনন্দিন সুবিধা প্রদানের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে ‘সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস আল্ট্রামেরিন ক্রেডিট কার্ড’ চালুর ঘোষণা দিয়েছে সিটি ব্যাংক। ঢাকায় সিটি ব্যাংকের হেড অফিসে গত বুধবার আয়োজিত অনুষ্ঠানে নতুন এই কার্ডটি চালুর ঘোষণা দেওয়া হয়।

Advertisement
Advertisement
Advertisement

আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সিটি ব্যাংক।

জামানতভিত্তিক ও জামানতবিহীন দুই ভাবেই পাওয়া যাবে এই ক্রেডিট কার্ড। এটি দেশি ও আন্তর্জাতিক উভয় ধরনের লেনদেনের সুবিধা প্রদান করবে। আগামী ১ অক্টোবর থেকে কার্ডটির জন্য আবেদন করা যাবে।

Advertisement
Advertisement
Advertisement

সিটি ব্যাংকের চেয়ারম্যান হোসেন খালেদ এবং আমেরিকান এক্সপ্রেস ব্যাংকিং কর্পোরেশনের সাউথ এশিয়া ও ফ্রেঞ্চ টেরিটরিস অঞ্চলের গ্লোবাল নেটওয়ার্ক সার্ভিসেসের পরিচালক কুরুশ দাস্তুর ও সাউথ এশিয়া অঞ্চলের নেটওয়ার্ক পার্টনারশিপসের সিনিয়র ম্যানেজার পুনিত মাথুর আল্ট্রামেরিন ক্রেডিট কার্ডটি উদ্বোধন করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মো. মাহবুবুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ইনফরমেশন অফিসার কাজী আজিজুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার মাহিয়া জুনেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও রিটেইল ব্যাংকিং প্রধান মো. অরূপ হায়দারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

কার্ড সদস্যরা বিভিন্ন ‘ওয়েলকাম বেনিফিট’ বেছে নিতে পারেন, এর মধ্যে রয়েছে কার্ড চালুর প্রথম তিন মাসে নির্দিষ্ট খরচের ওপর ৫ শত্যাংশ ক্যাশব্যাক (সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত) অথবা পাঁচ হাজার টাকা মূল্যের ট্রাভেল লাগেজ ভাউচার। এছাড়াও, ভ্রমণের সময় কার্ড মেম্বাররা বেশ কিছু সুবিধা পাবেন।

কার্ড সদস্যরা প্রতি ১০০ টাকা বা এক মার্কিন ডলার খরচের বিপরীতে তিনটি ‘মেম্বারশিপ রিওয়ার্ডস পয়েন্ট’ অর্জন করতে পারবেন এবং এই পয়েন্টগুলো ব্যবহার করে গিফট ভাউচার সংগ্রহ, বার্ষিক ফি মওকুফ বা পয়েন্টসহ কেনাকাটা করার সুবিধা উপভোগ করতে পারবেন। এছাড়াও, সপ্তাহান্তে বাংলাদেশের নির্বাচিত আন্তর্জাতিক হোটেল চেইনগুলোতে একটি কিনলে একটি ফ্রি বুফে ডাইনিং সুবিধা এবং আমেরিকান এক্সপ্রেসের মাধ্যমে ডাইনিং, কেনাকাটা, লাইফস্টাইল ও ভ্রমণ বিষয়ক অন্যান্য অফারও উপভোগ করার সুযোগ রয়েছে।

বিষয়: টাকাডেবিট কার্ডক্রেডিট কার্ডভিসা কার্ডব্যাংক
সর্বশেষ
  • ১

    বিইউবিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

  • ২

    পুলিশের ১১ কর্মকর্তাকে বদলি ও পদোন্নতি

  • ৩

    স্থানীয় নির্বাচনে ভোটের সময়সূচি পুনর্বিবেচনা করবে ইসি

  • ৪

    আসিফ নজরুলের কারণেই বিশ্বকাপ খেলা হয়নি বাংলাদেশের

  • ৫

    কেন বহু মার্কিন ভোটার দুই রাজনৈতিক দলকেই ঘৃণা করে

সম্পর্কিত
  • বিইউবিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

    বিইউবিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

    বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) ফল ২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস কমপ্লেক্সে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।

  • ছবিতে পাহাড়ের মানুষের জীবন ও সংগ্রামের গল্প

    ছবিতে পাহাড়ের মানুষের জীবন ও সংগ্রামের গল্প

    পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মানুষের জীবন, কাজ, সংগ্রাম ও আশার গল্প নিয়ে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)। গত মঙ্গলবার রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় ৫ নং গ্যালারিতে “রাইজিং হিলস, বিয়ন্ড দ্য ফ্রেম: এ ফটো ভয়েস” শীর্ষক এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

  • এনসিসি ব্যাংকের ১২তম বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

    এনসিসি ব্যাংকের ১২তম বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

    ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি. (এনসিসি ব্যাংক) এর ১২তম বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সভায় ব্যাংকের সংঘবিধির ধারা ১০৮(১) সংশোধনী প্রস্তাব অনুমোদিত হয়।

  • বিটপি গ্রুপের কর্মীদের এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক

    বিটপি গ্রুপের কর্মীদের এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক

    বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যবসায়িক গ্রুপ ‘বিটপি গ্রুপ’-এর কর্মীদের আধুনিক ও সুবিধাজনক এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দিতে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। চুক্তির আওতায় বিটপি গ্রুপের কর্মকর্তা-কর্মচারীরা প্রিভিলেজ স্যালারি অ্যাকাউন্ট, মাল্টি-কারেন্সি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড