
টিআইবির ট্রাস্টি বোর্ডে যোগ দিলেন সেলিম রায়হান
সেলিম রায়হান তিন বছরের জন্য ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই)-এর উদ্যোগে এবং নাটমেগ-এর আয়োজনে শুরু হতে যাচ্ছে দেশের অন্যতম বড় করপোরেট ফুটবল আসর ‘অ্যাক্সেনটেক প্রেজেন্টস এফআইসিসিআই ফুটবল টুর্নামেন্ট ২০২৬’। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৪ এপ্রিল থেকে ঢাকার মাদানী এভিনিউয়ের নাটমেগ ফিল্ডে এই টুর্নামেন্টের পর্দা উঠবে।
টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রার শুরুতে গুলশানে এফআইসিসিআই সচিবালয়ে ‘ক্যাপ্টেন ও ম্যানেজার্স মিট’ অনুষ্ঠিত হয়েছে। সেখানে টুর্নামেন্টের গ্রুপ ড্র এবং ফিক্সচার চূড়ান্ত করা হয়।
এবারের আসরে ২০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। ১৬ দিনের এই টুর্নামেন্টে সর্বমোট ৫০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলাগুলো চলবে ২৪ এপ্রিল থেকে ১৫ মে পর্যন্ত। টুর্নামেন্টে গ্রুপ পর্বের পর নকআউট পর্ব অনুষ্ঠিত হবে। উত্তেজনা বজায় রাখতে থাকছে 'কাপ' ও 'প্লেট' উভয় সেগমেন্ট।
ফুটবলপ্রেমীরা প্রতিটি ম্যাচ সরাসরি দেখতে পারবেন নাটমেগ ঢাকা এবং এফআইসিসিআই-এর ফেসবুক পেজে। এফআইসিসিআই-এর নির্বাহী পরিচালক টি.আই.এম. নুরুল কবিরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা টুর্নামেন্টের লোগো উন্মোচন ও ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এবারের আসরে টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে অ্যাক্সেনটেক। কো-স্পন্সর হিসেবে সিঙ্গার-বেকো, বেভারেজ পার্টনার হিসেবে স্প্রাইট মিন্ট এবং পিআর পার্টনার হিসেবে কাজ করছে ব্যাকপেজ পিআর।
এই টুর্নামেন্টের মাধ্যমে সদস্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা, টিমওয়ার্ক এবং সুস্বাস্থ্য বজায় রাখার পাশাপাশি দেশের ফুটবল সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করার লক্ষ্য নেওয়া হয়েছে।

সেলিম রায়হান তিন বছরের জন্য ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

দেশের নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালের প্রকাশক ও সম্পাদকদের সমন্বয়ে ‘অনলাইন এডিটরস ফোরাম’ নামে একটি সংগঠন গঠন করা হয়েছে।

বাংলাদেশে প্রতি বছর প্রায় ৩০ লাখ মেট্রিক টন ইলেকট্রনিক বর্জ্য (ই-বর্জ্য) উৎপন্ন হলেও এর ১০ শতাংশেরও কম পুনঃপ্রক্রিয়াজাত করা হয়। বিদ্যমান ই-বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১-এর বাস্তবায়নে ঘাটতির কারণে পরিবেশ ও জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা।

এই চুক্তির আওতায়, ২০২৬-২৭ অর্থবছরে অংশগ্রহণকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো পিকেএসএফের সহযোগী সংস্থা (পিও) এবং ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের (এমএফআই) মাধ্যমে মোট ২ হাজার ৮০০ কোটি টাকা পর্যন্ত গ্যারান্টিযুক্ত ঋণ প্রদান করতে পারবে।