
টিআইবির ট্রাস্টি বোর্ডে যোগ দিলেন সেলিম রায়হান
সেলিম রায়হান তিন বছরের জন্য ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

ঢাকার তেজগাঁও-এ হুন্দাই এক্সপেরিয়েন্স সেন্টারে এক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে অফিশিয়ালভাবে হুন্দাই ক্রেটা ফেসলিফট ২০২৬-এর শুরু হলো। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম উপস্থিত থেকে নতুন এই এসইউভি মডেলটি উন্মোচন করেন।
নতুন মডেলটিতে বোল্ড ফ্রন্ট গ্রিল, সিগনেচার এলইডি ডিআরএল, নতুন ডিজাইনের পেছনের ল্যাম্প এবং ডায়নামিক সাইড রানিং লাইট। গাড়িটির ভেতরে রয়েছে ১০ দশমিক ২৫ ইঞ্চি ডিজিটাল ক্লাস্টারসহ একটি ফিউচারিস্টিক ড্যাশবোর্ড, উন্নত ইনফোটেইনমেন্ট সিস্টেম এবং ওয়্যারলেস কানেক্টিভিটি।
নতুন মডেলটিতে প্যানোরামিক সানরুফ, প্রিমিয়াম লেদার সিট এবং আরামদায়ক এরগোনোমিক্স কেবিন অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। ৫ সিটের এই এসইউভিটিতে ১ দশমিক ৫ লিটার গ্যাসোলিন ইঞ্জিন এবং সিভিটি ট্রান্সমিশন ব্যবহার করা হয়েছে। যা শহর এবং হাইওয়ে—উভয় পথেই নিরাপদ ড্রাইভিং নিশ্চিত করবে। নিরাপত্তার জন্য এতে রয়েছে ৬টি এয়ারব্যাগ এবং রিয়ার ভিউ মনিটর।
বাংলাদেশে ক্রেটা ফেসলিফট ২০২৬-এর প্রারম্ভিক মূল্য নির্ধারণ করা হয়েছে ৪১ লাখ টাকা। গ্রাহকদের জন্য থাকছে ৫ বছরের ওয়ারেন্টি এবং ২ বছরের ফ্রি সার্ভিস। পাশাপাশি সর্বোচ্চ ৭০ শতাংশ বাইব্যাক ভ্যালু সুবিধা রয়েছে।
গাড়িটি টাইটান গ্রে, ক্রিনি হোয়াইট পার্ল, ড্রাগন রেড, মিডনাইট ব্লু পার্ল এবং মিডনাইট ব্ল্যাক পার্ল রঙে পাওয়া যাবে। এছাড়া সাশ্রয়ী ব্যবহারের জন্য এতে ফ্যাক্টরি-ফিটেড এলপিজি ভেরিয়েন্টের সুযোগও রাখা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেয়ার টেকনোলজি লিমিটেডের পরিচালক ও সিইও জনাব মুতাসসিম দাইয়ান, ফেয়ার টেকনোলজির হেড অব মার্কেটিং জে এম তাসলিম কবিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সেলিম রায়হান তিন বছরের জন্য ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

দেশের নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালের প্রকাশক ও সম্পাদকদের সমন্বয়ে ‘অনলাইন এডিটরস ফোরাম’ নামে একটি সংগঠন গঠন করা হয়েছে।

বাংলাদেশে প্রতি বছর প্রায় ৩০ লাখ মেট্রিক টন ইলেকট্রনিক বর্জ্য (ই-বর্জ্য) উৎপন্ন হলেও এর ১০ শতাংশেরও কম পুনঃপ্রক্রিয়াজাত করা হয়। বিদ্যমান ই-বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১-এর বাস্তবায়নে ঘাটতির কারণে পরিবেশ ও জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা।

এই চুক্তির আওতায়, ২০২৬-২৭ অর্থবছরে অংশগ্রহণকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো পিকেএসএফের সহযোগী সংস্থা (পিও) এবং ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের (এমএফআই) মাধ্যমে মোট ২ হাজার ৮০০ কোটি টাকা পর্যন্ত গ্যারান্টিযুক্ত ঋণ প্রদান করতে পারবে।