Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> কানেক্ট

মেটলাইফের বীমা সেবা মিলবে মিডল্যান্ড ব্যাংকে

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ২১: ০৭
মেটলাইফের বীমা সেবা মিলবে মিডল্যান্ড ব্যাংকে

মিডল্যান্ড ব্যাংক তার কর্মী ও তাদের পরিবারের জন্য বীমা সুবিধা প্রদানের লক্ষ্যে মেটলাইফ বাংলাদেশের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই অংশীদারত্বের মাধ্যমে মিডল্যান্ড ব্যাংকের প্রায় ৬০০ জন স্থায়ী কর্মী দুর্ঘটনা, অক্ষমতা এবং মৃত্যুঝুঁকি থেকে সুরক্ষা পাবেন। পাশাপাশি, তাদের পরিবাররা ইন-পেশেন্ট, আউট-পেশেন্ট ও মাতৃত্বকালীন বীমা সুবিধার আওতায় আসবেন।

Advertisement

মিডল্যান্ড ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মো. আহসান-উজ-জামান এবং মেটলাইফ বাংলাদেশের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব আলা আহমদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মীদের জন্য বীমা সুবিধা একটি প্রতিষ্ঠানে নিরাপত্তাবোধ ও আনুগত্য গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সম্প্রতি মেটলাইফ বাংলাদেশ “এমপ্লয়ি বেনিফিট ট্রেন্ডস স্টাডি (ইবিটিএস)” শীর্ষক একটি জরিপ পরিচালনা করে, যেখানে বাংলাদেশের বেসরকারি খাতের কর্মীরা অংশগ্রহণ করেন। জরিপে দেখা যায়, ৫৬ শতাংশ কর্মী মনে করেন আর্থিক উদ্বেগ তাদের কর্মদক্ষতা কমিয়ে দেয় এবং ৪১ শতাংশ কর্মী আর্থিক চাপকে মানসিক স্বাস্থ্য সমস্যার সঙ্গে যুক্ত করেছেন। এছাড়া, ৭৮ শতাংশ কর্মী জানিয়েছেন যে বীমা ও ওয়েলনেস সুবিধা যেমন, মানসিক স্বাস্থ্য সহায়তা তাদের প্রতিষ্ঠানের প্রতি আরও অনুগত করে তোলে।

দাবি নিষ্পত্তিতে ধারাবাহিক সাফল্য, প্রয়োজনভিত্তিক কাস্টমাইজড সমাধান, আধুনিক ড্যাশবোর্ড, ক্যাশলেস হাসপাতালে ভর্তি ও অ্যাম্বুলেন্স সেবা এবং আর্থিক সক্ষমতার কারণে মিডল্যান্ড ব্যাংক তাদের বীমা সেবাদাতা হিসেবে মেটলাইফকে নির্বাচন করেছে, যা দ্রুত ও ঝামেলামুক্তভাবে দাবি পরিশোধ নিশ্চিত করে।

Advertisement
Advertisement
Advertisement

এ প্রসঙ্গে মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মো. আহসান-উজ-জামান বলেন, “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে কর্মীদের জন্য এই বীমা সুবিধা তাদের প্রতিষ্ঠানের প্রতি অন্তর্ভুক্তি ও আনুগত্য আরও বাড়াবে। দীর্ঘদিন প্রত্যাশিত এই গ্রুপ ইন্স্যুরেন্স সুবিধা আমাদের কর্মী এবং তাদের পরিবারদের জন্য সাশ্রয়ী ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করবে। পাশাপাশি অনাকাঙ্ক্ষিত চিকিৎসা ব্যয়ের বিরুদ্ধে আর্থিক নিরাপত্তা ও মানসিক প্রশান্তি প্রদান করবে।”

মেটলাইফ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব আলা আহমদ বলেন, “আমরা কর্মীদের জন্য একটি নিরাপদ এবং সহায়ক পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ। মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে এই অংশীদারিত্ব একইরকম দৃষ্টিভঙ্গি প্রকাশ করে, যা বীমা সুরক্ষার মাধ্যমে কর্মচারীর কল্যাণকে অগ্রাধিকার দেয়।”

বিষয়: চুক্তিকর্মীব্যাংকব্যবসা–বাণিজ্যবীমাদুর্ঘটনাব্যবস্থাপনা পরিচালক
Advertisement
সর্বশেষ
  • ১

    দেশীয় ব্যবস্থাপনায় লাভজনক এনসিটি, তবু কেন ডিপি ওয়ার্ল্ডকে ইজারা?

  • ২

    ব্যাংক থেকে ঋণ পেতে কী লাগে? ৫টি যোগ্যতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?

  • ৩

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

  • ৪

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

  • ৫

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

সম্পর্কিত
  • ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থমন্ত্রী

    ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থমন্ত্রী

    সূর্যের আলোকে কাজে লাগিয়ে শতভাগ পরিবেশবান্ধব সৌরবিদ‌্যুৎ উৎপাদন, সঞ্চয়, জাতীয় গ্রিডে সঞ্চালনের পাশাপাশি বাসাবাড়িতে ব‌্যবহৃত দৈনন্দিন ইলেকট্রিক ও ইলেকট্রনিক পণ্য পরিচালনায় এক সমন্বিত ‘সোলার ইকো-সিস্টেম’ প্রযুক্তি ব‌্যবস্থা উন্মোচন করেছে ওয়ালটন।

  • ষষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

    ষষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

    বাংলাদেশ ফিনটেক সামিটের ষষ্ঠ সংস্করণ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এ সম্মেলনে ব্যাংকিং ও ফিনটেক খাতের শীর্ষস্থানীয় কর্মকর্তা, বিনিয়োগকারী, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, প্রযুক্তি বিশেষজ্ঞ, স্টার্টআপ উদ্যোক্তা ও শিক্ষাবিদেরা অংশ নেন। বাংলাদেশ ফিনটেক ফোরামের উদ

  • আইএফআইসি ব্যাংকের গৌরবময় পথচলার ৫০ বছর উদযাপন

    আইএফআইসি ব্যাংকের গৌরবময় পথচলার ৫০ বছর উদযাপন

    আইএফআইসি গত ৮ অক্টোবর গৌরবময় পথচলার ৫০ বছর পূর্ণ করেছে। এ উপলক্ষে ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ প্রতিপাদ্যে আজ শনিবার রাজধানীর আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়। অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের সদস্য, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • ‘ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০২৪-২০২৫’-এর বিজয়ী লেখকদের নাম ঘোষণা

    ‘ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০২৪-২০২৫’-এর বিজয়ী লেখকদের নাম ঘোষণা

    বাংলা সাহিত্যের প্রসার ও লেখকদের অনুপ্রাণিত করার লক্ষ্যে দীর্ঘদিন ধরে লেখক ও সাহিত্যিকদের সম্মাননা দিয়ে আসছে ব্র্যাক ব্যাংক ও দৈনিক সমকাল। গতকাল শুক্রবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ২০২৪ ও ২০২৫ সালের জন্য বিজয়ী লেখকদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়।