
টিআইবির ট্রাস্টি বোর্ডে যোগ দিলেন সেলিম রায়হান
সেলিম রায়হান তিন বছরের জন্য ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগ এবং সাউথইস্ট ফার্মেসি ক্লাবের উদ্যোগে দক্ষিণ কোরিয়ার জুয়ং বায়ো ইনক.-এর সঙ্গে আন্তর্জাতিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত রোববার বিশ্ববিদ্যালয়ের ভিসি কনফারেন্স রুমে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
সমঝোতা স্মারকে সাউথইস্ট ইউনিভার্সিটির পক্ষে স্বাক্ষর করেন উপাচার্য ইউসুফ মাহবুবুল ইসলাম, আর জুয়ং বায়ো ইনকের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের প্রতিনিধি কিল টু চং।
এ চুক্তি দুই প্রতিষ্ঠানের মধ্যে একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতা বৃদ্ধি, গবেষণা ও উদ্ভাবনকে এগিয়ে নেওয়া, প্রযুক্তি হস্তান্তর এবং বৈশ্বিক অংশীদারিত্ব সম্প্রসারণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর এম. মোফাজ্জল হোসেন, রেজিস্ট্রার মেজর জেনারেল আনোয়ারুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন সেলিম রেজা, গবেষণা ইনস্টিটিউটের পরিচালক হাসনাত এম. আলমগীরসহ বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তারা।
অনুষ্ঠানে ফার্মেসি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আরিফুর রহমান চৌধুরীকে সহযোগিতা বাস্তবায়নে অবদানের জন্য ধন্যবাদ জানানো হয়।

সেলিম রায়হান তিন বছরের জন্য ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

দেশের নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালের প্রকাশক ও সম্পাদকদের সমন্বয়ে ‘অনলাইন এডিটরস ফোরাম’ নামে একটি সংগঠন গঠন করা হয়েছে।

বাংলাদেশে প্রতি বছর প্রায় ৩০ লাখ মেট্রিক টন ইলেকট্রনিক বর্জ্য (ই-বর্জ্য) উৎপন্ন হলেও এর ১০ শতাংশেরও কম পুনঃপ্রক্রিয়াজাত করা হয়। বিদ্যমান ই-বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১-এর বাস্তবায়নে ঘাটতির কারণে পরিবেশ ও জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা।

এই চুক্তির আওতায়, ২০২৬-২৭ অর্থবছরে অংশগ্রহণকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো পিকেএসএফের সহযোগী সংস্থা (পিও) এবং ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের (এমএফআই) মাধ্যমে মোট ২ হাজার ৮০০ কোটি টাকা পর্যন্ত গ্যারান্টিযুক্ত ঋণ প্রদান করতে পারবে।