Advertisement

এনআরবি ব্যাংকের ভিসা ইসলামিক সিগনেচার ক্রেডিট কার্ড চালু

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

এনআরবি ব্যাংকের ভিসা ইসলামিক সিগনেচার ক্রেডিট কার্ড চালু
এনআরবি ব্যাংকের ভিসা ইসলামিক সিগনেচার ক্রেডিট কার্ড চালুর অনুষ্ঠানে অতিথিরা।

ভিসা ইসলামিক সিগনেচার ক্রেডিট কার্ড চালু করেছে এনআরবি ব্যাংক পিএলসি। গত বৃহস্পতিবার ব্যাংকটির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এই কার্ড চালু করা হয়।

Advertisement

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই কার্ডের মাধ্যমে এনআরবি ব্যাংকের গ্রাহকরা দেশে ও আন্তর্জাতিক বিমানবন্দর লাউঞ্জ, বিমানবন্দর পিক অ্যান্ড ড্রপ পরিষেবা এবং বছরব্যাপী ক্যাশব্যাক এবং মূল্য ছাড়ের অফার উপভোগ করতে পারবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনআরবি ব্যাংকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইকবাল আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান, ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. কামরুল ইসলাম চৌধুরী, অডিট কমিটির চেয়ারম্যান মিনহাজ শহীদ, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান শেখ মো. সেলিম, স্বতন্ত্র পরিচালক ফেরদৌস আরা বেগম, প্রফেসর শরীফ নুরুল আহকাম ও এস কে মতিউর রহমান।

Advertisement

ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য, অতিরিক্ত পরিচালক, উপ-ব্যবস্থাপনা পরিচালকরাও এতে উপস্থিত ছিলেন।