Advertisement

ক্ষুদ্র ব্যবসায়ীদের ডিজিটাল অর্থায়নের আওতায় আনবে প্রিয়শপ-এনআরবি ব্যাংক

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

ক্ষুদ্র ব্যবসায়ীদের ডিজিটাল অর্থায়নের আওতায় আনবে প্রিয়শপ-এনআরবি ব্যাংক
ঢাকায় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ছবি: এনবিআর

দেশের প্রায় আড়াই লক্ষ খুচরা ব্যবসায়ীর লেনদেনকে আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থায় আনতে কাজ করছে এনআরবি ব্যাংক পিএলসি ও বি-টু-বি রিটেইল প্ল্যাটফর্ম প্রিয়শপ। আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে প্রতিষ্ঠান দুটি।

Advertisement

দোকানিদের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে পর্যাপ্ত পরিমাণে কার্যকরী মূলধনের অভাব এবং আর্থিক লেনদেনের গ্রহণযোগ্য তথ্যের সীমাবদ্ধতা। প্রিয়শপ এই দুই ক্ষেত্রেই কাজ করছে। প্ল্যাটফর্মটিতে প্রতিটি অর্ডার, ডেলিভারি এবং পেমেন্ট ডিজিটালভাবে সংরক্ষিত হয়, যা ব্যবসায়ীদের জন্য একটি নির্ভরযোগ্য ও সঠিকভাবে যাচাইযোগ্য আর্থিক রেকর্ড তৈরি করে। সময়ের সঙ্গে সঙ্গে এই লেনদেনের ইতিহাসই তাদের ঋণযোগ্যতা যাচাই করার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করবে।

Advertisement

এই অংশীদারত্বের আওতায় যোগ্য দোকানিরা ও ডিস্ট্রিবিউটররা এনআরবি ব্যাংকের বিভিন্ন এম্বেডেড ফাইন্যান্স সুবিধা গ্রহণ করতে পারবেন। এর মধ্যে রয়েছে প্রিয়শপ প্ল্যাটফর্মে সংযুক্ত জামানতবিহীন এম্বেডেড ক্রেডিট এবং বারবার ব্যবহারযোগ্য কার্যকরী মূলধন ঋণের সুবিধা, যাতে ব্যবসার দৈনন্দিন নগদ লেনদেন যেন থাকে সহজ আর ঝামেলামুক্ত। সব ধরনের ঋণ ও আর্থিক সুবিধা এনআরবি ব্যাংকের নির্ধারিত ঝুঁকি ব্যবস্থাপনা ও ঋণনীতির অধীনেই পরিচালিত হবে।

পাশাপাশি উভয় প্রতিষ্ঠান ভবিষ্যতে আরও কয়েকটি নতুন উদ্যোগ চালুর পরিকল্পনা করছে। এর মধ্যে রয়েছে কো-ব্র্যান্ডেড এসএমই বিজনেস ক্রেডিট কার্ড, যেখানে থাকবে পুনরাবৃত্তিক ক্রেডিট লাইন এবং সহজ পরিশোধ সুবিধা। এছাড়া, ডিস্ট্রিবিউটর, আঞ্চলিক হাব অপারেটর এবং সরবরাহকারীদের জন্য সাপ্লাই চেইন ও ইনভয়েস ফাইন্যান্সিং সেবা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। মাঠপর্যায়ের লজিস্টিকস কর্মী, ওয়্যারহাউস টিম এবং ডেলিভারি কর্মীদের জন্য থাকবে রিলোডেবল পে-রোল ও প্রিপেইড কার্ড সুবিধা।

ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা যেন আরও ভালোভাবে ছড়িয়ে পরে পুরো বাংলাদেশে সেই গুরুত্বও দেয়া হচ্ছে। বাংলা কিউআরের মাধ্যমে ব্যবসায়ীদের ডিজিটাল লেনদেনের স্বচ্ছ ও নির্ভরযোগ্য রেকর্ড তৈরি হবে, যা ভবিষ্যতে আর্থিক সেবা গ্রহণের সুযোগ আরও বাড়াবে। একই সঙ্গে হিসাব খোলা, ক্যাশ ম্যানেজমেন্ট এবং বিভিন্ন ব্যাংকিং সেবা প্রিয়শপের মার্চেন্টদের কাছে আরও সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করবে দুই প্রতিষ্ঠান।

ঢাকায় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।