Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> কানেক্ট

ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফের আয়োজনে পাঠচক্র অনুষ্ঠিত

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ১৫: ২৮
ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফের আয়োজনে পাঠচক্র অনুষ্ঠিত
ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফের আয়োজনে পাঠচক্র অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত

বাংলা সাহিত্যের দুটি স্বতন্ত্র ও পাঠকনন্দিত বই নিয়ে সম্প্রতি সাহিত্য আলোচনার আয়োজন করেছেন ব্র্যাক ব্যাংক চুয়াডাঙ্গা ও ঢাকার রিডিং ক্যাফের সদস্যরা। পাঠচক্রের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল সুনীল গঙ্গোপাধ্যায়ের ক্ল্যাসিক উপন্যাস ‘সোনালী দুঃখ’ এবং মঈনুল আহসান সাবেরের সংকলন ‘সেরা দশ গল্প’। গতকাল মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছে ব্র্যাক ব্যাংক।

Advertisement

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ব্যাংকিং খাতে সম্পূর্ণ ব্যতিক্রমী এক উদ্যোগ হিসেবে ঢাকায় হেড অফিস আনিক টাওয়ার ও সেপাল টাওয়ার এবং চুয়াডাঙ্গায় রিডিং ক্যাফে পরিচালনা করছে ব্র্যাক ব্যাংক। সহকর্মীদের মধ্যে বইপড়া ও মননশীল চর্চার সংস্কৃতি গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এই পাঠচক্রগুলো কেবল নন্দিত সাহিত্যকর্ম পাঠেই সীমাবদ্ধ নয়, বরং এটি সমাজ, ইতিহাস, মানবসম্পর্ক ও সমকালীন বাস্তবতা নিয়ে মুক্ত আলোচনার এক চমৎকার প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

রিডিং ক্যাফের এবারের আয়োজনে সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘সোনালী দুঃখ’ উপন্যাসটি নিয়ে মুখর ছিলেন পাঠকেরা। ত্রিস্তান ও রাজকন্যা সোনালীর কিংবদন্তিতুল্য প্রেমকাহিনীর এই মর্মস্পর্শী গল্পে উঠে এসেছে রাজকীয় দায়িত্ব, সংঘাত ও রাজদরবারের ষড়যন্ত্রের টানাপোড়েন। কেন্দ্রীয় চরিত্র দুটির ব্যক্তিগত আকাঙ্ক্ষা ও কর্তব্যের চিরন্তন দ্বন্দ্বই এই উপন্যাসের মূল সুর।

বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিতprogram

অন্যদিকে কথাসাহিত্যিক মঈনুল আহসান সাবেরের ‘সেরা দশ গল্প’ সংকলনটি পাঠকদের নিয়ে গেছে ভিন্ন এক মনস্তাত্ত্বিক জগতে। কোনো নির্দিষ্ট থিমের বৃত্তে বন্দি না থেকে এই সংকলনের গল্পগুলো পাঠককে মুখোমুখি করে বিচিত্র মানবিক অভিজ্ঞতার। জীবন, সম্পর্ক ও সমাজের ভেতরের জটিলতাগুলো লেখকের লেখনীতে তীক্ষ্ণ ও স্পষ্টভাবে ফুটে উঠেছে। লেখকের দীর্ঘ সাহিত্যজীবনের বিভিন্ন পর্যায় থেকে সংকলিত ভিন্ন স্বাদের এই গল্পগুলো পাঠকদের সমকালীন সমাজবাস্তবতা নিয়ে ভাবিয়ে তুলেছে।

উভয় বইয়ের তুলনামূলক আলোচনায় রিডিং ক্যাফের সদস্যরা ভিন্ন দুটি সাহিত্যিক দৃষ্টিভঙ্গি নিয়ে আসেন। ‘সোনালী দুঃখ’ যেখানে প্রেম ও কর্তব্যের চিরন্তন ও চিরায়ত প্রশ্নগুলো সামনে আনে, সেখানে ‘সেরা দশ গল্প’ আলো ফেলে মানুষের দৈনন্দিন ও নাগরিক জীবনের জটিল মনস্তত্ত্বে। চরিত্র নির্মাণ, আখ্যানশৈলী এবং সাহিত্যে সময়ের প্রতিফলনের মতো বিষয়গুলো উঠে আসে সদস্যদের প্রাণবন্ত আলোচনায়।

উল্লেখ্য, সহকর্মীদের মাঝে অংশগ্রহণ বৃদ্ধি এবং বিশ্লেষণধর্মী চিন্তার বিকাশ ঘটাতে ব্র্যাক ব্যাংকের এই অনন্য উদ্যোগ। ধ্রুপদি ও সমকালীন কথাসাহিত্যের নিয়মিত চর্চার মাধ্যমে প্রতিষ্ঠানজুড়ে জ্ঞানচর্চার আগ্রহ, সৃজনশীলতা ও সবসময় শেখার এক সুন্দর সংস্কৃতি তৈরি করছে ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফে।

বিষয়: ব্র্যাক ব্যাংকব্র্যাকঢাকাক্যাফে
Advertisement
সর্বশেষ
  • ১

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

  • ২

    ব্রাজিলের নির্বাচন ও লাতিন আমেরিকায় মার্কিন আধিপত্য

  • ৩

    সরকারি কর্মী: বেতন বৃদ্ধি যৌক্তিক ও সময়োচিত

  • ৪

    ১৯৫৪ সালের পূর্ব পাকিস্তান আইনসভায় নির্বাচিত অমুসলিম ছিলেন ৭২ জন, এখন বাংলাদেশে ৪

  • ৫

    ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

সম্পর্কিত
  • রোহিঙ্গা সহায়তায় ব্র্যাকের সঙ্গে অস্ট্রেলিয়ার ১৫৫ কোটি টাকার চুক্তি

    রোহিঙ্গা সহায়তায় ব্র্যাকের সঙ্গে অস্ট্রেলিয়ার ১৫৫ কোটি টাকার চুক্তি

    অস্ট্রেলিয়া জানিয়েছে, বাংলাদেশে বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীকে মানবিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের পাশে থাকার অঙ্গীকারে তারা অবিচল।

  • স্বাস্থ্যসেবায় আরোগ্যের সাথে ব্র্যাক ব্যাংকের চুক্তি

    স্বাস্থ্যসেবায় আরোগ্যের সাথে ব্র্যাক ব্যাংকের চুক্তি

    ডেবিট ও ক্রেডিট কার্ডহোল্ডারদের বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা দিতে হেলথটেক স্টার্টআপ ও অনলাইন ফার্মেসি আরোগ্য লিমিটেডের সাথে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। গত বৃহস্পতিবার ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকটির হেড অব

  • দুর্যোগ সহনশীল আবাসনে পিকেএসএফকে ১০ কোটি ডলার ঋণ দেবে এডিবি

    দুর্যোগ সহনশীল আবাসনে পিকেএসএফকে ১০ কোটি ডলার ঋণ দেবে এডিবি

    বাংলাদেশে স্বল্প ও মধ্যম আয়ের প্রায় ৪০ হাজার পরিবারের জন্য নিরাপদ, সাশ্রয়ী ও দুর্যোগ সহনশীল আবাসনের সুযোগ সম্প্রসারণে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনকে (পিকেএসএফ) ১০ কোটি ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

  • বাংলাদেশে স্যামসাংয়ের নতুন রেফ্রিজারেটর, ধারণক্ষমতা সর্বোচ্চ ৭০০ লিটার

    বাংলাদেশে স্যামসাংয়ের নতুন রেফ্রিজারেটর, ধারণক্ষমতা সর্বোচ্চ ৭০০ লিটার

    বাংলাদেশের বাজারে নতুন করে স্যামসাং রেফ্রিজারেটরের বিস্তৃত রেঞ্জ এনেছে স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশ ও ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেড। নতুন এই রেঞ্জে ছয়টি মডেল আছে, যেগুলোর ধারণক্ষমতা ২৭৫ লিটার থেকে ৭০০ লিটার পর্যন্ত।