Advertisement

বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠানে অতিথিরা। ছবি: বিইউবিটি

শিক্ষকদের অবদান ও মর্যাদার প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার অনুষ্ঠানে শিক্ষকদের জ্ঞান, প্রজ্ঞা, মূল্যবোধ ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরা হয়।

Advertisement

এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিইউবিটি।

Advertisement

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান ও শিক্ষাবিদ প্রফেসর ড. সৈয়দ মুহাম্মদ আবুল ফয়েজ। তিনি শিক্ষকদের পেশাগত মর্যাদা, শিক্ষা ও সমাজ গঠনে তাদের দীর্ঘমেয়াদি অবদান এবং ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে শিক্ষকদের দায়িত্বের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউবিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ বি এম শওকত আলী। তিনি শিক্ষকদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, “শিক্ষকরা শুধু জ্ঞান প্রদান করেন না; তারা শিক্ষার্থীদের চিন্তা, মূল্যবোধ ও ভবিষ্যৎ গঠনে পথ দেখান। তাদের জ্ঞান, পরামর্শ ও অনুপ্রেরণা শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করে।”

অনুষ্ঠানে বিইউবিটির ফ্যাকাল্টি অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের ডিন প্রফেসর ড. সৈয়দ মাসুদ হুসাইনকে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে তার অবদানের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা প্রদান করা হয়।