Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> বিশ্লেষণ

তারেক রহমানের ফেরায় ‘মোমেন্টাম’ ফিরে পেল বিএনপি?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ১৭: ২৭
তারেক রহমানের ফেরায় ‘মোমেন্টাম’ ফিরে পেল বিএনপি?

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তারেক রহমান। ধারণা করা হচ্ছে, তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জায়গায় স্থলাভিষিক্ত হবেন। ১৭ বছর পর দেশে ফিরে এসেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, তারেক রহমানের এই ফেরার মাধ্যমে ‘মোমেন্টাম’ ফিরে পেল বিএনপি।

Advertisement
Advertisement
Advertisement

তারেক রহমানের বাংলাদেশে ফিরে আসা ঘিরে ঢাকা বিমানবন্দর থেকে অনুষ্ঠানস্থল পর্যন্ত রাস্তার দুই পাশে লাখ লাখ সমর্থক ভিড় করে। সমর্থকরা দলীয় পতাকা, প্ল্যাকার্ড, ব্যানার ও ফুল নিয়ে স্লোগানে স্লোগানে তাকে স্বাগত জানান। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কড়া নিরাপত্তার মধ্যে তারেক রহমানকে বরণ করে নেয় বিএনপির সিনিয়র নেতারা।

এ সময় সাদা শার্ট ও ধূসর রঙের চেক ব্লেজার পরে তারেক রহমান হাসিমুখে জনতার উদ্দেশে হাত নাড়েন। বিএনপি এই সমাবেশকে ‘ঐতিহাসিক’ হিসেবে উল্লেখ করে জানায়, দলটির লক্ষ্য ছিল রাজধানীতে প্রায় ৫০ লাখ মানুষের সমাগম ঘটানো।

২০২৪ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর এবার বিএনপি মোমেন্টাম ফিরে পেয়েছে এবং আগামী ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে তারেক রহমানকে সম্ভাব্য প্রধানমন্ত্রী পদের প্রধান দাবিদার হিসেবে দেখা হচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement

ঢাকার আল জাজিরা প্রতিনিধি তানভীর চৌধুরী বলেন, “তারেক রহমান এমন এক সময়ে দেশে ফিরেছেন যখন বাংলাদেশ এক অস্থির ও অনিশ্চিত ভবিষ্যতের মধ্য দিয়ে যাচ্ছে। যদিও নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে, কিন্তু দেশ নেতৃত্বে একটি শূন্যতা বিরাজ করছে।”

তানভীর চৌধুরী আরও বলেন, “বিশেষ করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ হওয়ায় তারেক রহমানই সেই শূন্যস্থান পূরণ করতে যাচ্ছেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস অত্যন্ত জনপ্রিয় হওয়া সত্ত্বেও আইনশৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে হিমশিম খাচ্ছেন। এর বড় কারণ হলো, প্রশাসন ও নিরাপত্তা বাহিনীতে এখনো গত সরকারের অনেক লোক রয়ে গেছে।”

উই হ্যাভ অ্যা প্ল্যান: তারেক রহমানtareq-rahman

তারেক রহমান বহু বছর ধরে দেশে ফিরতে পারেননি, কারণ তার বিরুদ্ধে একাধিক মামলা ছিল। মানি লন্ডারিং এবং শেখ হাসিনাকে হত্যাচেষ্টার ষড়যন্ত্রের মামলায় তাকে অনুপস্থিতিতেই সাজা দেওয়া হয়েছিল। তবে গত বছর ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর সেইসব রায় বাতিল করা হয়, যার ফলে তার দেশে ফেরার আইনি পথ পরিষ্কার হয়।

এর আগে ২০০৬-২০০৮ সালের সেনাসমর্থিত সরকারের সময় হেফাজতে থাকা অবস্থায় নির্যাতনের শিকার হয়ে তিনি চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন। তার এই ফেরার পেছনে পারিবারিক আবেগও জড়িয়ে আছে। কারণ তার মা খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ। বিমানবন্দর থেকে সংবর্ধনা অনুষ্ঠান শেষে তিনি সরাসরি তার মাকে দেখতে যান।

শেখ হাসিনা সরকারের পতনের পরে বাংলাদেশের রাজনীতিতে বড় পরিবর্তন এসেছে। কয়েক দশক ধরে হাসিনা ও খালেদা জিয়াই পর্যায়ক্রমে দেশ শাসন করেছেন।

আমেরিকার সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)-এর একটি জরিপ অনুযায়ী, আগামী নির্বাচনে বিএনপি সবচেয়ে বেশি আসন পেয়ে জয়ী হতে পারে। এই দৌঁড়ে জামায়াতে ইসলামীও রয়েছে। অন্যদিকে নির্বাচনে নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ বিশৃঙ্খলা সৃষ্টির হুমকি দিচ্ছে, যা ভোটগ্রহণে বাধা হতে পারে বলে অনেকে আশঙ্কা করছেন।

মুহাম্মদ ইউনূসের অধীনে বাংলাদেশ এখন নির্বাচনের দিকে এগোচ্ছে। কর্তৃপক্ষ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিলেও গণমাধ্যমে হামলা এবং বিক্ষিপ্ত সহিংসতা জনমনে উদ্বেগ তৈরি করেছে।

এমন পরিস্থিতিতে তারেক রহমানের ফিরে আসা বিএনপি এবং বাংলাদেশের ভঙ্গুর রাজনীতি থেকে উত্তরণের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত।

বিষয়: অন্তর্বর্তী সরকারবিএনপিবাংলাদেশতারেক রহমানখালেদা জিয়াত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনরাজনীতি
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

    চলতি মাসে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ঢাকা থেকে চট্টগ্রাম যে লং মার্চ করেছে তাকে সরকারের জন্য ‘ওয়েক আপ কল’ বলে উল্লেখ করছেন জোটটির নেতারা। প্রায় ১ হাজার গাড়ি নিয়ে এই লং মার্চ করে জোটের পক্ষ থেকে সরকারকে ৬ দফা দাবি দেওয়া হয়েছে। জোট নেতারা ওই ৬ দফায় বিদ্যুৎ, গ্যাস সংকট

  • বিএনপি ক্ষমতায় সাত মাস : সরকার তো চলছে, দলের কী অবস্থা?

    বিএনপি ক্ষমতায় সাত মাস : সরকার তো চলছে, দলের কী অবস্থা?

    ১৭ বছরের বেশি সময় ক্ষমতার বাইরে থেকে আন্দোলন-সংগ্রাম, মামলা-গ্রেপ্তার আর রাজনৈতিক চাপ সামলে এখন সরকারে বিএনপি। গত ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর দলের শীর্ষ নেতাদের বড় একটি অংশ এখন সরকারের দায়িত্বে ব্যস্ত। মন্ত্রিসভা, সংসদ, প্রশাসন, অর্থনীতি ও আইনশৃঙ্

  • কমেডিও কাঠগড়ায়! চীনে বাকস্বাধীনতা কি ডিপ ফ্রিজে?

    কমেডিও কাঠগড়ায়! চীনে বাকস্বাধীনতা কি ডিপ ফ্রিজে?

    চীনের সরকার আসলে কী কী বন্ধ করে দেয় – শুধুই কি বিদেশি ওয়েবসাইট বন্ধ করে দেয়, নাকি দেশের ভেতরে থাকা সমালোচকদের ওপরও এই নিষেধাজ্ঞা আছে, এমন চিন্তাটা আসা খুবই স্বাভাবিক। তবে এখানে সরকারের লক্ষ্য এর চেয়েও বড়।

  • ইরান যুদ্ধ কি বদলে দিল বিশ্ব তেলের বাজার?

    ইরান যুদ্ধ কি বদলে দিল বিশ্ব তেলের বাজার?

    ইরান যুদ্ধের ছয় মাস পেরিয়েছে। এই যুদ্ধ শুরুর পর থেকে বিভিন্ন খাতে বিশেষ করে তেলের বাজার তীব্রভাবে প্রভাবিত হয়েছে। স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি প্রভাব পড়েছে আমেরিকানদের ওপর। গ্যাসের দাম কয়েক সপ্তাহ ধরে ৪ ডলারের বেশি। বন্ধকী ঋণের সুদের হারও বেড়ে প্রায় ৭ শতাংশের দিকে যাচ্ছে। আবার ডিজেলের রেকর্ড