Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> বিশ্লেষণ

ব্রাজিলের নকআউট মানেই ‘ইউরোপীয়-জুজু’, সেটা কাটবে কি?

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ২১: ৫৫
ব্রাজিলের নকআউট মানেই ‘ইউরোপীয়-জুজু’, সেটা কাটবে কি?

ব্রাজিলের সঙ্গে এক সময় ইউরোপের একটা শুভ–যোগ ছিল। পাঁচ বিশ্বকাপ শিরোপার সবকটিই ব্রাজিল জিতেছে ফাইনালে ইউরোপীয় প্রতিপক্ষকে হারিয়ে। কিন্তু পাঁচটি বিশ্বকাপ জিতে সেই ইউরোপই এখন ব্রাজিলের জুজু। ২০ বছর ধরে প্রতিটি বিশ্বকাপে ব্রাজিলের দুঃখ কোনো না কোনো ইউরোপীয় প্রতিপক্ষ। নরওয়ের বিপক্ষে আজ শেষ ষোলোতে ব্রাজিলের মিশন ওই জুজু তাড়ানোই।

Advertisement

১৯৫৮ বিশ্বকাপ ব্রাজিল জিতেছিল ফাইনালে সুইডেনকে হারিয়ে। কিংবদন্তি পেলের প্রথম বিশ্বকাপ। এরপর ১৯৬২ আর ১৯৭০—ব্রাজিলের বাকি দুটি শিরোপা যথাক্রমে চেকোস্লোভাকিয়া ও ইতালিকে ফাইনালে হারিয়ে। সেলেসাওদের পাঁচ শিরোপার প্রথম তিনটি ‘জুলেরিমে ট্রফি’। হালের ট্রফির বাকি দুই শিরোপাও ব্রাজিল পেয়েছে ইউরোপীয় প্রতিপক্ষকে হারিয়ে। ১৯৯৪–তে ইতালি, ২০০২–তে জার্মানি।

গত ২৪ বছরে দৃশ্যপট পাল্টে গেছে। শিরোপা খরার এই সময়টায় ২০০৬ থেকে ২০২২ পর্যন্ত প্রতিটি বিশ্বকাপেই নক আউট পর্বে ব্রাজিল আটকে গেছে কোনো না কোনো ইউরোপীয় প্রতিপক্ষের বিপক্ষে। এ এক ভূতুড়ে কাণ্ড। নরওয়ের বিপক্ষে সেই ভূত তাড়াতে রীতিমতো একজন ওঝাকেই খুঁজে বেড়াতে হচ্ছে তাদের।

২০০৬ বিশ্বকাপে রোনালদো, রবার্তো কার্লোস, কাফুদের বিশ্বজয়ী ব্রাজিল কোয়ার্টার ফাইনালে হেরেছিল ফ্রান্সের বিপক্ষে। নির্দিষ্ট করে বললে জিনেদিন জিদানের সেই জাদুকরি নৈপুণ্যের কাছে। সে যেন ছিল একটা যুগের সমাপ্তি। ২০১০ বিশ্বকাপে কাকা–রবিনিওদের ব্রাজিল আবার কোয়ার্টার ফাইনালে হারল নেদারল্যান্ডসের কাছে। ওয়েসলি স্নাইডারের জোড়া গোল ডুবিয়েছিল দুঙ্গার ব্রাজিলকে।

Advertisement
Advertisement
Advertisement
২০১৪ সালের সেই মিনেইরো–বিপর্যয় ছিল জার্মানির বিপক্ষে। ছবি: রয়টার্স
২০১৪ সালের সেই মিনেইরো–বিপর্যয় ছিল জার্মানির বিপক্ষে। ছবি: রয়টার্স

চার বছর পর কোয়ার্টার ফাইনাল–দুঃখ কাটিয়ে ঘরের মাঠে ব্রাজিল উঠল সেমিফাইনালে। কিন্তু সেবার আরও বড় দুর্গতি। মিনেইরোতে জার্মানির বিপক্ষে ঘটল ব্রাজিলের ফুটবল ইতিহাসের নজিরবিহীন এক বিপর্যয়ের সাক্ষী হলো দর্শকেরা, গোটাই দুনিয়াই। জার্মানির কাছে ৭–১ গোলে উড়ে গিয়ে নকআউট পর্বে ইউরোপীয়–জুজু ভয়ানক রূপ নিল। মিনেইরোর ‘সেভেন আপ’ ঢেকে দিয়েছে সেবারের তৃতীয় ও চতুর্থ স্থান নির্ধারণী ম্যাচটিকে। নেদারল্যান্ডসের কাছে ৩–০ গোলে হারার স্মৃতিটার অনেকের কাছেই বিস্মৃত–অধ্যায়।

২০১৮ বিশ্বকাপে নেইমার–গ্যাব্রিয়েল জেসুস–কুতিনিওর ব্রাজিল কোয়ার্টার ফাইনালে গিয়ে হারল বেলজিয়ামের কাছে। ২০২২ বিশ্বকাপে আবার কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার সঙ্গে টাইব্রেকারে হার; ইউরোপয়ী–জুজু এখন আর ব্রাজিলিয়ানদের কাছে কোনো ‘কাকতালীয়’ কিছু নয়। এটা যে জুজু, কিংবা ভূতুড়ে কিছু, সেটা ‘বিশ্বাস’ করার যথেষ্ট কারণ ব্রাজিল–ভক্তদের কাছে।

নরওয়ের বিপক্ষে ম্যাচটির আগে ব্রাজিল–ভক্তদের মনে আরেক ‘কু–ডাক’। একে তো নরওয়ে ইউরোপীয় প্রতিপক্ষ, অন্যদিকে নরওয়ের বিপক্ষে ব্রাজিলের রেকর্ড আরও ভয় ধরিয়ে দিচ্ছে সবাইকে। নরওয়ের বিপক্ষে ব্রাজিল যে আগে কখনোই জেতেনি। ১৯৯৮ বিশ্বকাপে সর্বশেষ মোকাবিলায় নরওয়ের কাছে হেরে যাওয়ার ঘটনাটিতেও খুব বাজেভাবে চোখ রাঙাচ্ছে।

তবে বিশ্বকাপে ইউরোপীয়–জুজু তাড়াতে ব্রাজিল এখন ভরসা করেছে এক ইউরোপীয় কোচের ওপরই। কার্লো আনচেলত্তি গত ১০০ বছরের মধ্যে ব্রাজিলের প্রথম বিদেশি কোচ। তার হাত ধরেই এখন ‘হেক্সা’ স্বপ্নটা জোরের সঙ্গেই দেখছে তারা।

২০০৬ বিশ্বকাপে জিদানের জাদুর কাছে হেরেছিল ব্রাজিল। ছবি: রয়টার্স
২০০৬ বিশ্বকাপে জিদানের জাদুর কাছে হেরেছিল ব্রাজিল। ছবি: রয়টার্স

শেষ ৩২ দলের রাউন্ডে জাপানকে ‘গুড বাই’ বলার পর ব্রাজিল এখন অনেক কারণ, আনচেলত্তির ট্যাকটিক্স। অপেক্ষায় থাকতে হবে আজ রাতে নরওয়ের বিপক্ষে, কিংবা ইউরোপীয়–জুজু তাড়াতে আনচেলত্তি কী কৌশল হাতে নেন।

নরওয়েকে হারাতে না পারার যে কলঙ্ক, সেটা ঘুচিয়ে ফেলা হয়তো ব্রাজিলের জন্য বাড়তি প্রেরণা হতে পারে। কিন্তু সেক্ষেত্রে আর্লিং হলান্ড ব্রাজিলের জন্য একটা বড় সমস্যা হতে পারে। তবে এটা ঠিক, ব্রাজিলের মতো দল হলান্ডকে কীভাবে আটকাতে হয়, সেই কৌশল খুব ভালোভাবেই জানে।

এই ম্যাচ সত্যিকার অর্থেই হলান্ড ও ব্রাজিলের রক্ষণভাগের লড়াই। ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার হলান্ডকে ঠেকাতে প্রিমিয়ার লিগ ও বুন্দেসলিগায় মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা কাজে লাগতে পারে কুনিয়া ও গ্যাব্রিয়েল মাগালাইসের। যদিও তার আগে ব্রাজিলের মাঝমাঠের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর সেখানেই লেগেছে বেশ বড় একটা ধাক্কা। চোট পেয়ে ছিটকে পড়েছেন মিডফিল্ডার লুকাস পাকেতা। তবে তার জায়গায় কে খেলবেন, সেটা আনচেলত্তির সিদ্ধান্ত। তবে ইউরোপীয়–জুজু তাড়ানোর লড়াইয়ে ব্রাজিল যে আটঘাঁট নেমেই মাঠে নামবে, সেটা কি আলাদা করে বলে দিতে হয়?

বিষয়: নরওয়েফুটবলব্রাজিলফিফা বিশ্বকাপ ২০২৬বিশ্বকাপ
Advertisement
সর্বশেষ
  • ১

    নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে

  • ২

    জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

  • ৩

    নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

  • ৪

    ‘অসমাপ্ত আত্মজীবনী নিয়ে করা প্রশ্নগুলোর ইন্টেনশন ঠিক নাই’

  • ৫

    ‘এনজিও সরকার ২ বছরের শাসনে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেল’

সম্পর্কিত
  • ব্রাজিলের নির্বাচন ও লাতিন আমেরিকায় মার্কিন আধিপত্য

    ব্রাজিলের নির্বাচন ও লাতিন আমেরিকায় মার্কিন আধিপত্য

    ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের প্রভাব বিস্তারের কৌশল, রাজনৈতিক মেরুকরণ, ডিজিটাল প্রচারণা এবং আন্তর্জাতিক আইনের কার্যকারিতা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে

  • মোদির সামনে নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ

    মোদির সামনে নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ

    বিরোধী গোষ্ঠীগুলোর প্রায় প্রতিদিনের বিক্ষোভ মোদির সামনে নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে। এর মাত্র কয়েক মাস আগেই প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় একই ধরনের বিক্ষোভের মুখে তার শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছিল।

  • নড়বড়ে মুশফিকুরকে কেন খেলাচ্ছে বাংলাদেশ?

    নড়বড়ে মুশফিকুরকে কেন খেলাচ্ছে বাংলাদেশ?

    আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্টের স্কোয়াড যখন ঘোষিত হয়, তখন থেকেই আলোচনা ছিল মুশফিকুর রহিমকে নিয়ে। টেস্ট চ্যাম্পিয়নশিপের বাইরের এরকম একটা অগুরুত্বপূর্ণ ম্যাচে কেন মুশফিকুরকে দলে রাখা হলো, সেটা প্রশ্নের উদ্রেক করেছিল। কেননা মুশফিকুরের স্কোয়াডে থাকা মানেই একাদশে থাকাটাও ন

  • নিউইয়র্ক টাইমস: ট্রাম্পের প্রতি রিপাবলিকানদের হতাশা বাড়ছে

    নিউইয়র্ক টাইমস: ট্রাম্পের প্রতি রিপাবলিকানদের হতাশা বাড়ছে

    ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের মধ্যবর্তী নির্বাচন যত এগিয়ে আসছে, যুক্তরাষ্ট্রের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের আভাস দেখা যাচ্ছে। পরিবর্তনটি সরাসরি ডেমোক্র্যাটদের প্রতি মানুষের ভালোবাসা বা রিপাবলিকান ভোটারদের রাজনৈতিক অবস্থান বদলে যাওয়ার সঙ্গে সম্পর্কিত নয়। বরং এর কেন্দ্রে রয়েছে ক্লান্তি