Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> বিশ্লেষণ

ওয়ার্নার ব্রস-এইচবিও কিনে হলিউড এখন নেটফ্লিক্সের পকেটে!

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ২১: ৫৫
ওয়ার্নার ব্রস-এইচবিও কিনে হলিউড এখন নেটফ্লিক্সের পকেটে!

হলিউড ইতিহাসের মোড়ই ঘুরতে যাচ্ছে হয়তো। একটি স্ট্র্রিমিং প্ল্যাটফর্মের হাতে চলে যাচ্ছে হলিউডের শত বছরের ‘সম্পদ’। একে মোড় ঘুরে যাওয়া বললেও কম বলা হবে। হলিউডের অন্যতম প্রাচীন ও মূল্যবান সম্পদ ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির ফিল্ম এবং স্ট্রিমিং ব্যবসা কিনতে যাচ্ছে নেটফ্লিক্স। আর এর মূল্য ৭২ বিলিয়ন ডলারের বেশি।

Advertisement

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, প্রতিদ্বন্দ্বী কমকাস্ট এবং প্যারামাউন্ট স্কাইড্যান্সকে পেছনে ফেলে নেটফ্লিক্স এই চুক্তিতে শীর্ষ দরদাতা হিসেবে নির্বাচিত হয়। আর এটি হলিউড ইতিহাসের সবচেয়ে বড় চুক্তি। এর মধ্য দিয়ে নেটফ্লিক্সের হাতে এখন ‘হলিউডের স্টিয়ারিং’।

‘হ্যারি পটার’ ও ‘গেম অব থ্রোনস’ থেকে শুরু করে স্ট্রিমিং পরিষেবা এইচবিও ম্যাক্স– কী নেই এই ওয়ার্নার ব্রসে। এই কারণেই এই চুক্তি মার্কিন চলচ্চিত্র ও মিডিয়া শিল্পকে আমূল বদলে দেবে বলে মনে করা হচ্ছে।

নেটফ্লিক্সের সহ-প্রধান নির্বাহী টেড সারান্ডোস বলছেন, ‘‘ওয়ার্নার ব্রাদার্সের শো এবং চলচ্চিত্রের (যেমন: ক্যাসাব্লাঙ্কা) সঙ্গে এইচবিওর নিজস্ব সিরিজ (যেমন: ফ্রেন্ডস) একত্রিত করার মাধ্যমে আমরা দর্শকদের আরও অনেক কিছু দিতে পারব। পরবর্তী শতাব্দীর গল্প বলার ঢং সংজ্ঞায়িত করতে পারব।’’

Advertisement
Advertisement
Advertisement
বাইডেনের আদেশ বাতিলে অটোপেনে কেন নজর ট্রাম্পের?Autopen

ওয়ার্নার ব্রাদার্সের প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী ডেভিড জাসলাভ যোগ করেছেন, ‘‘এই চুক্তি বিশ্বের দুটি সেরা গল্প বলার কোম্পানিকে একত্রিত করবে।’’

নগদ এবং স্টক মিলিয়ে এই চুক্তির মূল্য ওয়ার্নার ব্রাদার্সের প্রতিটি শেয়ারের জন্য ২৭ দশমিক ৭৫ ডলার নির্ধারণ করা হয়েছে। মোট এন্টারপ্রাইজ ভ্যালু প্রায় ৮২ দশমিক ৭ বিলিয়ন ডলার।

বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ নেটফ্লিক্সকে ‘গ্লোবাল মেগা পাওয়ার’-এ পরিণত করবে। তবে, এই একীভূতকরণের ফলে গ্রাহকদের জন্য দাম বাড়তে পারে এবং সিনেমা শিল্পের ওপর বড় প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই চুক্তি নিয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে আগেই উদ্বেগ প্রকাশ করা হয়েছে। গত ৩০ নভেম্বর মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, ওয়ার্নার ব্রাদার্স কিনে নেওয়ার মাধ্যমে হলিউডে ছড়ি ঘোরাবে নেটফ্লিক্স।

প্রায় ১০ দিন আগে হোয়াইট হাউসের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে নেটফ্লিক্সের এই বিপুল মার্কেট পাওয়ার নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত এক সরকারি কর্মকর্তার বরাতে বলা হয়েছে, ‘‘মূলত সকলেই একমত যে, নেটফ্লিক্স একচেটিয়া বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে অনন্য উদ্বেগ সৃষ্টি করছে।’’

বর্তমানে বিশ্বের বৃহত্তম স্ট্রিমিং পরিষেবা হিসেবে নেটফ্লিক্সের গ্রাহক সংখ্যা প্রায় ৩০ কোটি। এর সঙ্গে তৃতীয় বৃহত্তম স্ট্রিমিং পরিষেবা এইচবিও ম্যাক্স যুক্ত হলে স্ট্রিমিং বাজারে প্রতিযোগিতা মারাত্মকভাবে হ্রাস পাবে বলে হোয়াইট হাউস মনে করছে।

কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করেছেন, নেটফ্লিক্স শুধু গ্রাহকদের ক্ষেত্রেই নয়, বরং অনুষ্ঠান নির্মাতা ও প্রতিভাধর তারকাদের সঙ্গে লেনদেনের ক্ষেত্রেও বিপুল ক্ষমতা ব্যবহার করছে। এই অধিগ্রহণ সেই ক্ষমতাকে আরও বাড়াবে।

বিশ্লেষকদের মতে, এর প্রভাব শুধু হলিউডে নয়, ভোক্তাদের ওপরেও পড়বে। নেটফ্লিক্স আরও দামি হয়ে উঠবে।

ওয়ার্নার ব্রাদার্সের মতো একটি বড় স্টুডিওর অধিগ্রহণ সিনেমা হলগুলোর ওপর বিশাল প্রভাব ফেলবে। কারণ, নেটফ্লিক্স ঐতিহাসিকভাবে সিনেমা হলে রিলিজের বিপক্ষে। হ্যারিংটনের মতে, এটি হলিউডের বিন্যাসকে ‘পুনর্গঠিত’ করবে।

বিষয়: আমেরিকাসিনেমাডোনাল্ড ট্রাম্পহলিউডসিনেমা রিভিউযুক্তরাষ্ট্রসিনেমা হল
Advertisement
সর্বশেষ
  • ১

    নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে

  • ২

    জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

  • ৩

    নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

  • ৪

    ‘অসমাপ্ত আত্মজীবনী নিয়ে করা প্রশ্নগুলোর ইন্টেনশন ঠিক নাই’

  • ৫

    ‘এনজিও সরকার ২ বছরের শাসনে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেল’

সম্পর্কিত
  • ব্রাজিলের নির্বাচন ও লাতিন আমেরিকায় মার্কিন আধিপত্য

    ব্রাজিলের নির্বাচন ও লাতিন আমেরিকায় মার্কিন আধিপত্য

    ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের প্রভাব বিস্তারের কৌশল, রাজনৈতিক মেরুকরণ, ডিজিটাল প্রচারণা এবং আন্তর্জাতিক আইনের কার্যকারিতা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে

  • মোদির সামনে নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ

    মোদির সামনে নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ

    বিরোধী গোষ্ঠীগুলোর প্রায় প্রতিদিনের বিক্ষোভ মোদির সামনে নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে। এর মাত্র কয়েক মাস আগেই প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় একই ধরনের বিক্ষোভের মুখে তার শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছিল।

  • নড়বড়ে মুশফিকুরকে কেন খেলাচ্ছে বাংলাদেশ?

    নড়বড়ে মুশফিকুরকে কেন খেলাচ্ছে বাংলাদেশ?

    আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্টের স্কোয়াড যখন ঘোষিত হয়, তখন থেকেই আলোচনা ছিল মুশফিকুর রহিমকে নিয়ে। টেস্ট চ্যাম্পিয়নশিপের বাইরের এরকম একটা অগুরুত্বপূর্ণ ম্যাচে কেন মুশফিকুরকে দলে রাখা হলো, সেটা প্রশ্নের উদ্রেক করেছিল। কেননা মুশফিকুরের স্কোয়াডে থাকা মানেই একাদশে থাকাটাও ন

  • নিউইয়র্ক টাইমস: ট্রাম্পের প্রতি রিপাবলিকানদের হতাশা বাড়ছে

    নিউইয়র্ক টাইমস: ট্রাম্পের প্রতি রিপাবলিকানদের হতাশা বাড়ছে

    ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের মধ্যবর্তী নির্বাচন যত এগিয়ে আসছে, যুক্তরাষ্ট্রের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের আভাস দেখা যাচ্ছে। পরিবর্তনটি সরাসরি ডেমোক্র্যাটদের প্রতি মানুষের ভালোবাসা বা রিপাবলিকান ভোটারদের রাজনৈতিক অবস্থান বদলে যাওয়ার সঙ্গে সম্পর্কিত নয়। বরং এর কেন্দ্রে রয়েছে ক্লান্তি