
স্পেনকে মিডফিল্ডেই আটকে দেবে বিয়েলসার উরুগুয়ে?
খেলবে মার্সেলো বিয়েলসার উরুগুয়ে আর স্পেন, কিন্তু সেদিকে আর্জেন্টিনার কেন চোখ থাকবে? বার্সেলোনার লামিন ইয়ামাল বনাম রিয়াল মাদ্রিদের ফেদেরিকো ভালভের্দে, মার্সেলো বিয়েলসা বনাম লুইস দে লা ফুয়েন্তে – বিশ্বকাপের অন্যতম সেরা ট্যাকটিক্যাল লড়াই দেখতে যাচ্ছে ম্যাচটি। মিডফিল্ডেই ঠিক হয়ে যাবে খেলার ফল?




