বারবার রাজনৈতিক কারণেই কি শিক্ষায় বদল হচ্ছে?
শিক্ষা খাতে বারবার বদল কি রাজনৈতিক কারণেই হচ্ছে? উচ্চশিক্ষা পর্যায়ে বাংলা, ইতিহাস, দর্শনসহ ছয়টি বিষয় বাদ যেতে পারে বলে ৯ জুন একটি খবর প্রকাশিত হওয়ার পর থেকে সারা দিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ নানা পরিসরে এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। সরকারের তরফ থেকে এই খবরকে ভিত্তিহীন দাবি করা হয়েছে।


