
বাজারে আগুন, তাপে-চাপে বিপদে সাধারণ মানুষ!
সম্প্রতি জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিনের প্রতি লিটারে দাম বেড়েছে ২০ টাকা। পরিবহন খাতে খরচ বৃদ্ধির প্রভাব পড়েছে রাজধানীর বাজারে। পণ্য পরিবহন খরচের কথা বলে পাইকারি ও খুচরা—উভয় বাজারেই এখন মূল্যের ঊর্ধ্বগতি।




