
‘সার্কিট হাউসে দোতলায় গিয়ে দেখি দরজার সামনে জিয়ার লাশ পড়ে আছে’
১৯৮১ সালের হঠাৎ করেই চট্টগ্রাম সফরে যান তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বিমানবন্দরে নেমেই জিয়া জিজ্ঞেস করেন–মঞ্জুর কোথায়? সংক্ষিপ্ত সেই সফরের সময় ঘটে যায় বাংলাদেশের ইতিহাসের অন্যতম মর্মান্তিক ঘটনা–জিয়াউর রহমানকে হত্যা করা হয়। সে সময় চট্টগ্রামের জেলা প্রশাসকের দায়িত্বে ছিলেন জিয়াউদ্দিন চৌধুরী।





