
আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন করতে পারবে ইসি?
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে একটি রাজনৈতিক সমীকরণও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সেটি হলো—ক্ষমতাসীন বিএনপি নিজেই কি এখনো তৃণমূলকে স্থানীয় নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত করতে পেরেছে? ক্ষমতাসীনদের ভেতরের একাধিক সূত্র বলছে, ইউপি নির্বাচন সামনে রেখে সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে প্রার্থী বাছাই।




