মুনাফা

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা ফেরত পাবে তো–সংশয়ে গ্রাহকরা
সংকটে পড়া পাঁচ ইসলামী ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানত তুলে নিতে হিড়িক পড়েছে গ্রাহকদের মধ্যে। টাকা ফেরতের আবেদন নেওয়া শুরুর মাত্র তিন দিনেই প্রায় ৩৭ হাজার গ্রাহক আবেদন করেছেন। এসব আবেদনের বিপরীতে প্রায় ২ হাজার ৩০০ কোটি টাকা ফেরত চেয়েছেন আমানতকারীরা।

ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি শেয়ারহোল্ডারদের জন্য ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ করেছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদের ৫৪তম সভায় ৩০ জুন ২০২৬ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদনের পাশাপাশি এ লভ্যাংশের সুপারিশ করা হয়।

চিনিকলে লোকসানের পরও মুনাফার পথে কেরু, কীভাবে?
চুয়াডাঙ্গার দর্শনায় অবস্থিত প্রায় ৯০ বছরের পুরোনো রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড চিনিকল ইউনিটে লোকসান অব্যাহত থাকলেও সর্বকালের সর্বোচ্চ নিট মুনাফার পথে রয়েছে।

এক্স মানি কী, কীভাবে কাজ করে
টেসলা, বোরিং কোম্পানি থেকে স্পেসএক্স–এমন সব চোখ ধাঁধানো ও ‘মাথা ঘুরিয়ে’ দেওয়ার মতো ব্যবসা যার ঝুলিতে রয়েছে, সেই ইলন মাস্ককে বর্তমান সময়ের অন্যতম দূরদর্শী ও চতুর ব্যবসায়ী বললে বিন্দুমাত্র বাড়িয়ে বলা হবে না। সবশেষ তার ঝুলিতে যোগ হয়েছে ‘এক্স মানি’ নামের নতুন আর্থিক সেবা ব্যবস্থা।

এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ব্যাংকের আর্থিক বিবরণীতে দেখা যায়, ২০২৪ সাল শেষে ব্যাংকের মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১১ হাজার কোটি টাকা, যা আগের বছরের চেয়ে ১১ শতাংশ বেশি। আর ঋণ ও অগ্রিমের পরিমাণ দাঁড়িয়েছে সাড়ে ৯ হাজার কোটি টাকা, যা আগের বছরের চেয়ে ৬ শতাংশ বেশি। ব্যাংকের মোট সম্পদ দাঁড়িয়েছে ১৩ হাজার ৩০২ কোটি টাকা।

ব্র্যাক ব্যাংকের শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ লভ্যাংশ অনুমোদন
২০২৫ সালে সমন্বিত নিট মুনাফা ৫৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৫১ কোটি টাকায়। সেখানে শুধু ব্র্যাক ব্যাংকের একক (স্ট্যান্ডঅ্যালন) নিট মুনাফা দাঁড়িয়েছে ১ হাজার ৫৮১ কোটি টাকায়, যা আগের বছরের ১ হাজার ২১৪ কোটি টাকা থেকে ৩০ শতাংশ বেশি।

সোনার দামে বড় ধস!
আন্তর্জাতিক বাজারে সোনার দাম আউন্স প্রতি ৫,৬০০ ডলার থেকে কমে ৪,৫০০ ডলারে নেমে আসায় দেশের বাজারেও এর বড় প্রভাব পড়েছে। মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান, বন্ডের মুনাফা বৃদ্ধি এবং বড় বিনিয়োগকারীদের প্রফিট বুকিংয়ের কারণেই মূলত সোনার বাজারে এই ধস নেমেছে।

৯ মাসে ওয়ালটনের মুনাফা ৬৪৩ কোটি টাকা
তবে আগের বছরের একই সময়ের তুলনায় মুনাফা কমেছে ৫৩ কোটি ৪৯ লাখ টাকা। রাজস্ব বাড়লেও ভ্যাট বৃদ্ধির প্রভাবেই মুনাফা কিছুটা কমেছে বলে জানিয়েছে কোম্পানি।

প্রাইম ব্যাংক ও ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের মধ্যে পে-রোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী এবং ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. কাজিম উদ্দিন।

প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা
প্রবাসী বাংলাদেশিরা বিদেশে রক্ত-ঘাম ঝরানো আয়ের একটি অংশ যদি নিরাপদে, করমুক্তভাবে ও বাড়তি সুবিধাসহ বিনিয়োগ করতে চান—তাহলে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড হতে পারে আপনার সেরা পছন্দ। শুধু মুনাফা নয়, দীর্ঘমেয়াদি নিরাপত্তা আর পারিবারিক সুরক্ষার নিশ্চয়তাও মিলবে একসঙ্গে।



