Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> বিশ্লেষণ

চিনিকলে লোকসানের পরও মুনাফার পথে কেরু, কীভাবে?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ০৮: ২৪
চিনিকলে লোকসানের পরও মুনাফার পথে কেরু, কীভাবে?
সর্বকালের সর্বোচ্চ নিট মুনাফার পথে কেরু। ছবি: ইউএনবি

চুয়াডাঙ্গার দর্শনায় অবস্থিত প্রায় ৯০ বছরের পুরোনো রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড চিনিকল ইউনিটে লোকসান অব্যাহত থাকলেও সর্বকালের সর্বোচ্চ নিট মুনাফার পথে রয়েছে।

Advertisement

বার্তা সংস্থা ইউএনবি জানায়, ২০২৫-২৬ অর্থবছরের সম্ভাব্য লাভ-ক্ষতির হিসাব অনুযায়ী, প্রতিষ্ঠানটির সব ইউনিট মিলিয়ে নিট মুনাফা ১৬৫ কোটি ২৪ লাখ ৩১ হাজার টাকায় পৌঁছাতে পারে।

এটি অর্জিত হলে ২০২৪-২৫ অর্থবছরে হওয়া ১২৯ কোটি ৪৪ লাখ ৭৪ হাজার টাকার আগের সর্বোচ্চ মুনাফার রেকর্ড ছাড়িয়ে যাবে।

প্রস্তাবিত এই মুনাফার হিসাব প্রতিষ্ঠানটির ভেতরের একটি স্পষ্ট বৈপরীত্য তুলে ধরেছে। একদিকে ঐতিহ্যবাহী চিনিকলটি লোকসানে রয়েছে, অন্যদিকে ডিস্টিলারি ও আখের উপজাতভিত্তিক অন্যান্য ব্যবসা থেকে উল্লেখযোগ্য মুনাফা হচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement

ডিস্টিলারির মুনাফায় রেকর্ডের পথে কেরু

২০২৫-২৬ অর্থবছরে কেরুর ডিস্টিলারি ইউনিটই মুনাফার প্রধান উৎস হিসেবে থাকার সম্ভাবনা রয়েছে। ইউনিটটি থেকে ২২৩ কোটি ৭৯ লাখ ৩২ হাজার টাকা মুনাফা হতে পারে বলে প্রক্ষেপণ করা হয়েছে।

এ ছাড়া অন্যান্য লাভজনক ইউনিটও কোম্পানির আয় বাড়াতে ভূমিকা রাখবে।

ফ্যাশন সচেতন নারীদের জন্য যাত্রা শুরু করল ‘এনটয়ইন’entwine 2

বায়ো-ফার্টিলাইজার ইউনিট থেকে ১ কোটি ৪৭ লাখ ৮৪ হাজার টাকা, বাণিজ্যিক খামার থেকে ৫ লাখ ৪৭ হাজার টাকা, আকন্দবাড়িয়া ইউনিট থেকে ৭ লাখ ৬২ হাজার টাকা এবং ডিস্টিলারি ফার্মাসিউটিক্যালস ইউনিট থেকে ৩ লাখ ৭৯ হাজার টাকা মুনাফা হওয়ার সম্ভাবনা রয়েছে।

চিনিকলের লোকসান হিসাব করার পরও কোম্পানিটির সব ইউনিট মিলিয়ে সম্ভাব্য নিট মুনাফা দাঁড়াচ্ছে ১৬৫ কোটি ২৪ লাখ ৩১ হাজার টাকা।

চিনিকল এখনো বড় বোঝা

তবে কেরুর আর্থিক অবস্থার ওপর এখনো বড় চাপ হয়ে আছে চিনিকল। ২০২৫-২৬ অর্থবছরে এই ইউনিটে ৬০ কোটি ১৯ লাখ ৭৩ হাজার টাকা লোকসানের আশঙ্কা করা হচ্ছে। ২০২৪-২৫ অর্থবছরে চিনিকলটির লোকসান ছিল ৬২ কোটি ৩৫ লাখ টাকা। ওই অর্থবছরেই কেরু সব মিলিয়ে রেকর্ড ১২৯ কোটি ৪৪ লাখ ৭৪ হাজার টাকা নিট মুনাফা করে। একই সময়ে ডিস্টিলারি ইউনিটের মুনাফা ছিল ১৯০ কোটি ২৬ লাখ ৭৭ হাজার টাকা।২০২৩-২৪ অর্থবছরে কেরুর নিট মুনাফা ছিল ১১২ কোটি ৭৯ লাখ ১০ হাজার টাকা। পরের অর্থবছর ২০২৪-২৫ সালে তা ১৭ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার টাকা বেড়ে যায়।

সর্বশেষ প্রক্ষেপণ বাস্তবায়িত হলে মাত্র দুই বছরে কেরুর নিট মুনাফা ৫৩ কোটি টাকার বেশি বাড়বে।

পুরোনো চিনিকলে লোকসান, উপজাত পণ্যে মুনাফা

চিনি উৎপাদনে ধারাবাহিক লোকসান নিয়ে দীর্ঘদিন ধরেই অংশীজনদের মধ্যে উদ্বেগ রয়েছে। পুরোনো যন্ত্রপাতি, আখের গুণগত মান এবং কম রিকভারি রেটসহ বিভিন্ন কারণকে এ লোকসানের জন্য দায়ী করা হচ্ছে।

ছবি: ইউএনবি
ছবি: ইউএনবি

অন্যদিকে আখের উপজাত পণ্যকে বড় আয়ের উৎসে পরিণত করেছে কেরু। বিশেষ করে ডিস্টিলারি ব্যবসা এখন কোম্পানিটির মুনাফার প্রধান চালিকাশক্তি হিসেবে উঠে এসেছে, যা চিনিকল ইউনিটের লোকসানের চাপ সামলাতে সহায়তা করছে।

দর্শনায় কেরুর চিনি ও ডিস্টিলারি কারখানা প্রতিষ্ঠিত হয় ১৯৩৮ সালে। শুরুতে কারখানাটির প্রতিদিন ১ হাজার টন আখ মাড়াই এবং ১৮ হাজার প্রুফ লিটার স্পিরিট উৎপাদনের সক্ষমতা ছিল।

পরবর্তীতে এটি চিনি, ডিস্টিলারি, ফার্মাসিউটিক্যালস, কৃষি ও বায়ো-ফার্টিলাইজার ইউনিট নিয়ে একটি বড় শিল্প কমপ্লেক্সে পরিণত হয়েছে।

কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. রব্বিক হাসান বলেন, আগের বছরগুলোর তুলনায় চলতি বছর কোম্পানির বিভিন্ন ইউনিট থেকে আয় বেশি হয়েছে।

তিনি বলেন, “চিনি শিল্পের লোকসানও কিছুটা কমেছে। লোকসান আরও কমিয়ে ভবিষ্যতে কোম্পানির মুনাফা বাড়াতে আমরা কাজ করছি।”

কেরুর আর্থিক চিত্রে এখন একটি স্পষ্ট পরিবর্তন দেখা যাচ্ছে। চিনি উৎপাদন এখনো দীর্ঘদিনের আর্থিক চ্যালেঞ্জ হয়ে থাকলেও ডিস্টিলারি ও আখের উপজাতভিত্তিক অন্যান্য ব্যবসার সাফল্য কোম্পানিটিকে নতুন করে রেকর্ড মুনাফার পথে এগিয়ে নিচ্ছে।

বিষয়: আর্থিক প্রতিষ্ঠানচিনিকলমুনাফাকোম্পানি
Advertisement
সর্বশেষ
  • ১

    সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

  • ২

    রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

  • ৩

    সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

  • ৪

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

  • ৫

    ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

সম্পর্কিত
  • ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

    গত ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে আব্বাস নভেম্বরে নির্বাচন আয়োজনের সময়সূচি পুনর্ব্যক্ত করেছিলেন। আন্তর্জাতিকভাবে সমর্থিত সংস্কার এগিয়ে নেওয়ার চেষ্টার অংশ হিসেবেই তিনি ওই অঙ্গীকার করেছিলেন। এর দুই সপ্তাহ পর আব্বাসের নির্বাচনের সময়সূচি পেছানোর সিদ্ধান্ত এলো।

  • ক্ষমতার ২৫ বছরে কীভাবে এই বাচ্চাদের থামাবেন মোদি?

    ক্ষমতার ২৫ বছরে কীভাবে এই বাচ্চাদের থামাবেন মোদি?

    সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ও অধিকারকর্মী প্রশান্ত ভূষণ আল জাজিরাকে বলেন, “মোদি সরকারকে জনগণের কাছে বেশ ভীত বলে মনে হচ্ছে।”

  • ব্রাজিলের নির্বাচন ও লাতিন আমেরিকায় মার্কিন আধিপত্য

    ব্রাজিলের নির্বাচন ও লাতিন আমেরিকায় মার্কিন আধিপত্য

    ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের প্রভাব বিস্তারের কৌশল, রাজনৈতিক মেরুকরণ, ডিজিটাল প্রচারণা এবং আন্তর্জাতিক আইনের কার্যকারিতা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে

  • মোদির সামনে নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ

    মোদির সামনে নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ

    বিরোধী গোষ্ঠীগুলোর প্রায় প্রতিদিনের বিক্ষোভ মোদির সামনে নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে। এর মাত্র কয়েক মাস আগেই প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় একই ধরনের বিক্ষোভের মুখে তার শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছিল।