সংকট

জ্বালানি সংকটে আশা দেখাচ্ছে ভোলার গ্যাসকূপ
ভোলায় নতুন একটি গ্যাসকূপ থেকে দৈনিক আড়াই কোটি ঘনফুট পর্যন্ত গ্যাস পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের চলমান জ্বালানি সংকটের মধ্যে এই গ্যাসকূপটি আশার আলো দেখাচ্ছে।

বাংলাদেশ সীমান্তে দ্বিতীয় ফ্রন্ট খোলার মুখে আরাকান আর্মি
সীমান্ত নিরাপত্তা নিয়ে বাংলাদেশ বাস্তব কিছু চ্যালেঞ্জের মুখে রয়েছে। ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী এবং তাদের একসময় প্রত্যাবাসনের সম্ভাবনা ঢাকার জন্য বড় ধরনের উদ্বেগের কারণ।

‘সংকট নেই’ বনাম মাঠের বাস্তবতা: সারের হিসাব কোথায় আটকে যাচ্ছে?
সরকার বলছে সারের কোনো সংকট নেই। সরকারি গুদামে নাকি গত বছরের এই সময়ের চেয়ে প্রায় ৩৫ শতাংশ বেশি সার মজুত আছে। অথচ মাঠে কৃষক ভোররাত থেকে লাইনে দাঁড়িয়েও সার পাচ্ছেন না, কাউকে কাউকে দিতে হচ্ছে বাড়তি টাকা। গুদামে সার থাকলে কৃষকের হাতে কেন পৌঁছাচ্ছে না?

স্মৃতি, স্বপ্ন ও মানবতার এক অনন্য মাস নভেম্বর
নভেম্বর তাই শুধু শীতের আগমনী মাস নয়। এটি মানুষের বিবেক জাগানোর মাস, ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার মাস, এবং আগামী দিনের জন্য একটি মানবিক পৃথিবীর স্বপ্ন দেখার মাস।

‘লাইনের গ্যাসের বিল দিচ্ছি, আবার বাড়তি দামে সিলিন্ডার কিনছি’
বাজারে এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধি ও সিন্ডিকেটের কারসাজিতে সাধারণ ক্রেতারা চরম ভোগান্তিতে পড়েছেন। ১২ কেজির সিলিন্ডারের সরকারি মূল্য ২০৬০ টাকা হলেও বাজারে তা বিক্রি হচ্ছে ২৩০০ থেকে ২৫০০ টাকায়। সরবরাহ সংকটের অজুহাতে ডিলার ও খুচরা বিক্রেতারা একে অপরকে এবং কোম্পানিগুলোকে দুষছে।

ঢাকার শপিংমল কেন হয়ে পড়ছে অচল?
কর্ণফুলী গার্ডেন সিটির ২০ তলা ভবনের নিচের তিন তলা জুড়ে ছিল শপিং কমপ্লেক্সটি। পোশাক, জুতা, প্রসাধনী আর উপহারসামগ্রী থেকে শুরু করে এখানে ছিল বিভিন্ন ব্র্যান্ডের শোরুম। চতুর্থ তলায় ছিল ফুড কোর্ট। শপিং কমপ্লেক্সটি যখন চালু হয়, তখন এর দোকান সংখ্যা ছিল ১৯৮টি।

রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে পশ্চিম ইউরোপ
পশ্চিম ইউরোপের দেশগুলো দীর্ঘস্থায়ী রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ফ্রান্স, স্পেন ও পর্তুগালের মতো দেশে সরকারবিরোধী বিক্ষোভ, তরুণ প্রজন্মের অসন্তোষ, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং প্রচলিত রাজনৈতিক নেতৃত্বের প্রতি আস্থাহীনতা ইউরোপের বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থার দুর্বলতা প্রকাশ

ইউরোপজুড়ে বিক্ষোভ, ক্ষোভের কেন্দ্রে শিক্ষা ও জীবনযাত্রার ব্যয়
ইউরোপজুড়ে কেন বাড়ছে বিক্ষোভ? শিক্ষকসংকট, জরাজীর্ণ শ্রেণিকক্ষ, আকাশছোঁয়া বাড়িভাড়া, নিত্যপণ্যের দাম এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় নিয়ে ক্ষোভ বাড়ছে বিভিন্ন দেশের মানুষের মধ্যে। ফ্রান্স, স্পেন, পর্তুগাল, ইতালি, বেলজিয়াম ও আলবেনিয়ায় ভিন্ন ভিন্ন দাবিতে রাস্তায় নেমেছেন শিক্ষার্থী, তরুণ ও অধিকারকর্মীরা।

সৌদি আরবের পূর্বাঞ্চল লক্ষ্য করে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত
সৌদি জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেন, “সন্ত্রাসী হুতি মিলিশিয়াদের পূর্বাঞ্চল লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।”

ভয়াবহ অস্থিরতার মুখে তেলের বাজার
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ নতুন করে তীব্র হলে বিশ্ব অর্থনীতির সামনে সবচেয়ে বড় সংকটগুলোর একটি হয়ে উঠতে পারে জ্বালানি সরবরাহের বিপর্যয়। বিশেষ করে হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া এবং একই সময়ে লোহিত সাগরে প্রবেশের গুরুত্বপূর্ণ পথ ....

‘১৫৬ পাওয়ার প্ল্যান্টের মধ্যে ৮০টাই কাজ করছে না’
বাংলাদেশে ১৫৬টি পাওয়ার প্ল্যান্ট থাকলেও এর মধ্যে ৮০টি কাজ করছে না। তারা টাকা নিচ্ছে, কিন্তু বিদ্যুৎ দিচ্ছে না। এত সংকট সত্ত্বেও দেশের বিভিন্ন উৎস থেকে দীর্ঘদিন ধরে তেল-গ্যাস উত্তোলন করা হয়নি। এ নিয়ে তেমন কোনো তৎপরতাও নেই। এদিকে আমদানিনির্ভর জ্বালানি খাত ক্রমশই অর্থনীতিতে ঝুঁকি বাড়াচ্ছে।

ইউরোপজুড়ে সংকট, প্রশ্নের মুখে কেন মুসলিমরা?
ইউরোপের অনেক জায়গাতেই চলছে সরকারবিরোধী আন্দোলন। কোনো দেশে অভিবাসনপ্রত্যাশীদেরকে নিয়ে শুরু হয়েছে নতুন সংকট। কিন্তু এই সবকিছুতেই যেন বারবার প্রশ্নের মুখে পড়ছে মুসলিমরা। কিন্তু কেন? এ নিয়ে মুখ খুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তার দাবি, বিষয়টি আসলে “ইসলামের ক্ষমতা দখলের চেষ্টা।”

কওমিপন্থীদের জোট গঠনে সংকট কোথায়?
কওমিপন্থীদের বহুল আলোচিত রাজনৈতিক জোট কি আদৌ বাস্তবায়িত হতে যাচ্ছে? নাকি শর্তের বেড়াজালে আবারো থমকে যাবে এই ঐক্য প্রক্রিয়া? কওমিপন্থী অরাজনৈতিক সংগঠন 'হেফাজেতে ইসলাম বাংলাদেশ'-এর উদ্যোগে ৭টি ইসলামী রাজনৈতিক দলকে নিয়ে ঐক্য প্রক্রিয়ার পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

তিন ফাঁদে আটকা পড়া অর্থনীতি: উত্তরণ কি হবে?
বিশ্বের ৪৬ শতাংশ মানুষ খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে। এ ক্ষেত্রে বৈশ্বিক অর্থনীতি তিন ফাঁদে আটকা পড়ছে। এর বাইরে বাংলাদেশের অর্থনীতি যে সংকটে, তা খাদ্য, জ্বালানি ইত্যাদি ক্ষেত্রে বড় প্রভাব ফেলছে। বাংলাদেশের খাদ্য নিরাপত্তা ঝুঁকির মাত্রা আসলে কী রকম? খাদ্য উৎপাদক দেশগুলো রপ্তানি কমিয়েছে।

ইরান যুদ্ধ, রুশ নিষেধাজ্ঞা, ধ্বংসের দ্বারপ্রান্তে ইউরোপ
ইউরোপজুড়ে কেন বাড়ছে বিক্ষোভ? জীবনযাত্রার ব্যয়, বাড়িভাড়া, জ্বালানির সংকট ও রাজনৈতিক অস্থিরতা কি ইউরোপের সামাজিক কাঠামোকে বদলে দিচ্ছে? রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা, ইরান যুদ্ধ এবং ডোনাল্ড ট্রাম্পের নীতির সঙ্গে এই সংকটের সম্পর্ক কী?

সরকার নির্ধারিত দামে এলপিজি না পাওয়ার ঝামেলায় ব্যবসায়ীরাও!
সরকার নির্ধারিত দামে এলপিজি পাওয়া যাচ্ছে না কেন? শুধু সাধারণ ক্রেতারাই নন, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সরবরাহ সংকটে ভুগছেন খুচরা ব্যবসায়ীরাও। ব্যবসায়ীদের অভিযোগ, চাহিদার তুলনায় গ্যাস কম পাওয়া যাচ্ছে। অনেক ক্ষেত্রে বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে, বাড়ছে পরিবহন খরচও।

‘মক্কা চুক্তি সৌদি আরবকে সুরক্ষা দিতে পারছে না’
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হুতি গোষ্ঠীর হামলার পর যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কী? মক্কা চুক্তি সৌদি আরবকে কতটা সুরক্ষা দিতে পারছে? তুরস্ক বা পাকিস্তান সৌদি আরবের এই সংকটে আদৌ কি এগিয়ে গেছে? মধ্যপ্রাচ্য নিয়ে যুক্তরাষ্ট্রের ভাবনায় বদল আসছে। আগের মতো মধ্যপ্রাচ্যের সংকটে সরাসরি যুক্ত হচ্ছে না ওয়াশিংটন।

ফরাসি বিদ্রোহ, তীব্র আর্থিক সংকট, বিপদে অভিবাসীরা
ফ্রান্সের ১ হাজার ২০০টিরও বেশি উচ্চমাধ্যমিক স্কুলে বিক্ষোভ ছড়িয়ে পড়ায় কয়েকটি স্থানে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করেছে। ৫ হাজারের বেশি জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিক্ষোভকারীদের কেউ কেউ চোখে আঘাত, দাঁত ভেঙে যাওয়া এবং মাথায় আঘাতসহ গুরুতর আহত হয়েছে।

বার বার হয় দাম নির্ধারণ, তবু এলপি গ্যাস মেলে না কেন
রাজধানীর দোকানে দোকানে ঘুরে এলপি গ্যাস পাচ্ছেন না ক্রেতারা। কোনো দোকানে পাওয়া গেলে তার জন্য গুনতে হচ্ছে কমপক্ষে দুই হাজার ৪০০ টাকা। সরকার নির্ধারিত দাম এক হাজার ৮৩৭ টাকা। অভিযোগ ছিল, বাজারে কৃত্রিম সংকট তৈরি করে বাড়তি দামে বিক্রি করা হয় এলপি গ্যাস। যদিও তখন সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, স

নাজুক অবস্থায় টেক্সটাইল খাত, ‘উদ্ধার’ হবে কীভাবে?
গত জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ৩০টি টেক্সটাইল মিল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এ সময় আরও প্রায় ১৬৫টি মিল সক্ষমতার চেয়ে অনেক কম উৎপাদন চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) বলছে, কোনো মিল ৫০ শতাংশ, কোনোটি ৭০ শতাংশ আবার কোনোটি মাত্র ৩০ শতাংশ সক্ষমতায়








