
বরিশাল বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয়ের অর্থ দপ্তর সূত্রে জানা যায়, গত বছর সংশোধিত বাজেটে টাকা আসায় সময়ের অভাবে তা ব্যবহার করা যায়নি। এবার সময় থাকলেও কমিটির মন্থর গতি শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।

পিএইচডিধারী শিক্ষক কম থাকায় বরিশাল বিশ্ববিদ্যাল গবেষণায় তত্ত্বাবধায়ক সংকট তৈরি হচ্ছে। উচ্চমানের থিসিস সুপারভিশন, আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রকাশ এবং একাডেমিক গবেষণার গতি এতে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

উপাচার্য অধ্যাপক ড.তৌফিক আলম বলেন, “নতুন ভবন নির্মানের জন্য ফিজিবিলিটি স্টাডির কাজ শুরু হয়েছে। আগামী জুন মাসের ভেতর আমাদের কাজ শেষ হবে। এরপর আমাদের নতুন ভবনের কাজ শুরু হবে।”

ফেসবুকে পোস্ট দিয়ে আত্মহত্যা করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী শুভ বৈরাগী। আজ রোববার সকালে গোপালগঞ্জের বৌলতলী এলাকায় নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়।

বিএম কলেজে সর্বশেষ ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০০২ সালে। বর্তমানে কলেজটির ২২টি বিভাগে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে।

ওই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

মিছিলে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। বিক্ষোভকারীরা হামলার ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদলের নতুন কমিটি গঠনের জন্য তিনটি পদ নিয়ে এই নির্বাচন। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র -শিক্ষক কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। চলে দুপুর একটা পর্যন্ত।

আগামী ৭ ডিসেম্বর বরিশালের নথুল্লাবাদে অবস্থান কর্মসূচি পালন করা হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ব্যবস্থা না নিলে ‘লংমার্চ টু বরিশাল বিশ্ববিদ্যালয়’ কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানায় শিক্ষার্থীরা।

অনেকদিন ধরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সংকট, শ্রেণিকক্ষে আসন সংকট, আবাসন সমস্যা, লাইব্রেরি ও খেলাধুলার মাঠের সংকটের কোনো সমাধান না হওয়ায় পাঁচ কেজি মুলা পাঠিয়েছে দলটি।