Advertisement

রাজনীতি জনগণের ভাগ্য পরিবর্তনের প্রক্রিয়া: তথ্যমন্ত্রী

বরিশাল প্রতিনিধি

বরিশাল প্রতিনিধি

রাজনীতি জনগণের ভাগ্য পরিবর্তনের প্রক্রিয়া: তথ্যমন্ত্রী

রাজনীতি কেবল ক্ষমতা উপভোগের মাধ্যম নয়, বরং এটি জনগণের ভাগ্য পরিবর্তনের একটি প্রক্রিয়া বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

Advertisement

আজ শুক্রবার বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে তিনি এসব বলেন।

মন্ত্রী বলেন, গণতান্ত্রিক লক্ষ্য অর্জনে সরকারের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোর ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, “জিয়াউর রহমান ফাউন্ডেশন দেশের রাজনৈতিক সংকটকালেও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ফাউন্ডেশনের চেয়ারম্যান তারেক রহমান এবং কো-চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান জনকল্যাণমূলক কর্মকাণ্ডের পাশাপাশি গণতন্ত্র প্রতিষ্ঠা, রাষ্ট্র সংস্কার এবং ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ অব্যাহত রেখেছেন।”

Advertisement