বরিশাল প্রতিনিধি

দীর্ঘ পাঁচ বছর ধরে জমে থাকা বিদ্যুৎ বিল পরিশোধ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের অর্থ দপ্তর থেকে চলতি মাসে দুই দফায় মোট ১ কোটি ৭ লাখ ৫২ হাজার ৭৭০ টাকা পরিশোধ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, প্রথম ধাপে গত ২ এপ্রিল ৯৭ লাখ ৭৪ হাজার ৩৯৭ টাকা এবং দ্বিতীয় ধাপে গত ২২ এপ্রিল ৯ লাখ ৭৮ হাজার ৩৭৩ টাকা পরিশোধ করা হয়। সব মিলিয়ে দুই দফায় সম্পূর্ণ বকেয়া পরিশোধ করা হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মামুন আর রশিদ জানান, দীর্ঘদিন বাজেট সংকটের কারণে বকেয়া বিল পরিশোধ সম্ভব হয়নি। তবে বর্তমান উপাচার্যের সহযোগিতায় এই অর্থ পরিশোধ করা সম্ভব হয়েছে।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) জানিয়েছে, শিল্প পর্যায়ে সোলার প্রকল্প বাস্তবায়নে জমি সংকট বড় বাধা ছিল। নতুন উদ্যোগে ১৫ থেকে ২০ বছরের জন্য সরকারি জমি বিনিয়োগকারীদের ব্যবহারের সুযোগ দেওয়া হবে। ইতোমধ্যে ফেনীর সোনাগাজীতে একটি পাইলট প্রকল্প শুরু হয়েছে।