Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৩ সেপ্টেম্বর, ২০২৬
১৩ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৩ সেপ্টেম্বর, ২০২৬
১৩ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

শিক্ষকের পদত্যাগের পর ববিতে শিক্ষার্থীদের অনশন প্রত্যাহার

বরিশাল প্রতিনিধি

বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯: ৪৩
শিক্ষকের পদত্যাগের পর ববিতে শিক্ষার্থীদের অনশন প্রত্যাহার
চেয়ারম্যানের পদত্যাগে অনশন প্রত্যাহার বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোস্টাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের। ছবি: চরচা

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ড. হাফিজ আশরাফুল হক। তার পদত্যাগের ঘোষণার পর গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে অনশন কর্মসূচি প্রত্যাহার করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

Advertisement
Advertisement
Advertisement

গতকাল দুপুর ১২টার দিকে চেয়ারম্যান হাফিজ আশরাফুল হকের পদত্যাগ ও অপসারণসহ বিভিন্ন দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরের সামনে অনশনে বসেন কোস্টাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা।

আন্দোলন প্রত্যাহারের সময় শিক্ষার্থীরা বলেন, চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করায় অনশন থেকে সরে দাঁড়ালেও হাফিজ আশরাফুল হককে দিয়ে কোনো ধরনের ক্লাস বা পরীক্ষা নেওয়া যাবে না। পাশাপাশি আগামী এক মাসের মধ্যে তাকে বিভাগ থেকে অপসারণ করতে হবে।

এর আগে আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে ব্যক্তিগত কারণ দেখিয়ে কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন হাফিজ আশরাফুল হক।

Advertisement
Advertisement
Advertisement
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: যে পথ পেরিয়ে আবার রাষ্ট্রক্ষমতায়, সামনে যে পরীক্ষাtareq-khaleda-zia

আন্দোলনরত শিক্ষার্থী নাইমুর রহমান সজিব বলেন, “হাফিজ আশরাফুল হক বিভাগের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন। একই সঙ্গে আমরা যে দাবি করেছিলাম, তিনি কোনো ক্লাস বা পরীক্ষা নিতে পারবেন না। সেটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের নিশ্চিত করেছে যে, তিনি ক্লাস বা পরীক্ষা নিতে পারবেন না।”

নাইমুর রহমান আরও বলেন, “তার অপসারণের জন্য প্রশাসনকে এক মাসের সময় দেওয়া হয়েছে। যদি এই এক মাসের মধ্যে তাকে অপসারণ না করে, তাহলে আবারও আন্দোলনে নামব।”

এ বিষয়ে জানতে ববির রেজিস্ট্রার ও উপাচার্যকে একাধিকবার ফোন করেও কোনো সাড়া পাওয়া যায়নি।

বিষয়: বরিশাল বিশ্ববিদ্যালয়অনশনশিক্ষকপদত্যাগ
সর্বশেষ
  • ১

    ইন্দোনেশিয়ায় ২৪১ জন যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ

  • ২

    ‘শেখ হাসিনাকে এই সরকারের সঙ্গেই আলোচনা করতে হবে’

  • ৩

    ‘কোস্ট গার্ডও র‌্যাবের মতো প্রেস রিলিজ দেওয়া শুরু করেছে’

  • ৪

    ‘এআই দিয়ে গান করলে তো আর মনের খোরাক হয় না’

  • ৫

    ডাক্তার বাড়লেও মান কমছে, কারণ কী?

সম্পর্কিত
  • ইন্দোনেশিয়ায় ২৪১ জন যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ

    ইন্দোনেশিয়ায় ২৪১ জন যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ

    ইন্দোনেশিয়ার জাভা সাগরে ২৪১ জন যাত্রী নিয়ে ভার্গো ট্রান্সপোর্ট ৮ নামে একটি যাত্রীবাহী জাহাজ নিখোঁজ হয়েছে। স্থানীয় সময় আজ রোববার ইন্দোনেশিয়ার উদ্ধারকারীরা তল্লাশি অভিযান শুরু করেন। খবর মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন।

  • নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে চিৎকার, ব্যবসায়ী গুলিবিদ্ধ

    নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে চিৎকার, ব্যবসায়ী গুলিবিদ্ধ

    নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতদলের গুলিতে তমিজ উদ্দিন (৬৫) নামে এক ব্যবসায়ী গুরুতর আহত হওয়ার অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।

  • বাড্ডায় ‘চাঁদা’ না দেওয়ায় ঘরে ঢুকে যুবককে গুলি

    বাড্ডায় ‘চাঁদা’ না দেওয়ায় ঘরে ঢুকে যুবককে গুলি

    রাজধানীর বাড্ডায় চাঁদা না দেওয়ায় বাসায় ঢুকে মো. রানা (৩৫) নামে এক যুবককে গুলি করার অভিযোগ উঠেছে। তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

  • চট্টগ্রামে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪

    চট্টগ্রামে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪

    চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মইজ্জারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।