আবহাওয়া অধিদপ্তর

পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ১৭ ডিগ্রিতে, বাড়ছে শীতের অনুভূতি
সন্ধ্যার পর থেকেই ঠান্ডার অনুভূতি বাড়তে থাকে। ভোরে কুয়াশার সঙ্গে হিমেল বাতাস শীতের আবহ আরও স্পষ্ট করে তুলছে। তবে দিনের বেলায় রোদ উঠলে শীতের অনুভূতি কমে যাচ্ছে।

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
আন্দামান সাগর ও তৎসংলগ্ন পূর্বমধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আভাস রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য আকাশ আংশিক আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে।

সাতসকালেই রাজধানীতে বৃষ্টি
তীব্র গরমের পর রাজধানীতে বৃষ্টি হচ্ছে। এতে গরম থেকে কিছুটা মুক্তি মিলেছে রাজধানীবাসীর। তবে ছুটির দিন ও বৃষ্টির কারণে ভোগান্তিতেও পড়তে হয়েছে মানুষকে।

সারা দেশে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পাশাপাশি দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে মে

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, বন্দরে সতর্কতা
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সকাল থেকেই রাজধানীতে বৃষ্টি, কেমন যাবে সারা দিন
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সকাল থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গুঁড়িগুঁড়ি বৃষ্টি হলেও সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। অর্থাৎ সারা দেশেই গরমের অনুভূতি কিছুটা বাড়তে পারে। আজ শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার প

ঢাকা-চট্টগ্রামসহ ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, পাহাড় ধসের আশঙ্কা
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, কোথাও কোথাও ভূমিধসও হতে পারে। আজ বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক

নদীবন্দরে সতর্কতা, বৃষ্টি হতে পারে ঢাকায়
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পাশাপাশি দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

সারা দেশে বজ্রসহ বৃষ্টির আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পাশাপাশি দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।আজ বুধবার ঢাকা ও আশপাশের এলাকার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে।

ভোর থেকেই রাজধানীতে বৃষ্টি, কেমন যাবে সারা দিন
রাজধানী ঢাকায় ভোর থেকে বৃষ্টি শুরু হয়েছে। এতে শহরের বিভিন্ন সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ। বৃষ্টির কারণে বিভিন্ন সড়কে যানবাহনের গতি কিছুটা ধীর হয়ে পড়েছে। সকাল থেকেই অনেকে ছাতা ও রেইনকোট সঙ্গে নিয়ে বের হতে দেখা গেছে।

ঢাকাসহ আশপাশের এলাকায় বজ্রবৃষ্টির আভাস
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ সোমবার হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে ঘণ্টায় সর্বোচ্চ ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।

দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারী বৃষ্টির আভাস
দেশের বিভিন্ন স্থানে টানা পাঁচদিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে বলেও সতর্ক করেছে রাষ্ট্রীয় সংস্থাটি।

সারা দেশে বাড়তে পারে বৃষ্টি, কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ
দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

ভোরের বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা, নয় অঞ্চলে বজ্রবৃষ্টির সতর্কতা
রাজধানী ঢাকাসহ দেশের অন্তত নয়টি অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বঙ্গোপসাগরে নিম্নচাপ: সমুদ্রবন্দরে সতর্কতা, দেশজুড়ে বৃষ্টির আভাস
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় অবস্থান করা লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় দেশের চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত জারি করেছে সংস্থাটি।

আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে বৃষ্টি হতে পারে
আগামী ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

তীব্র গরমে নতুন শব্দ আনল জাপান, কেন?
সাম্প্রতিক বছরগুলোতে চীনা ভাষার সংবাদমাধ্যমগুলোতেও গ্রীষ্মের দাবদাহ বোঝাতে নতুন নতুন শব্দবন্ধের ব্যবহার দেখা গেছে। তাইওয়ানের খবরের শিরোনামগুলোতে আবহাওয়াকে ‘সাওনা’-র মতো এবং মানুষকে ‘পোড়া মিষ্টি আলুর’ মতো পুড়তে থাকা পরিবেশের সাথে তুলনা করা হয়েছে।

সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, চার বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস
ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

টানা ৫ দিন বৃষ্টির আভাস
আগামীকাল বৃহস্পতিবার রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। পরদিন ২৪ জুলাই থেকে বৃষ্টি কিছুটা কমলেও দেশের অধিকাংশ স্থানেই মাঝারি থেকে ভারী বর্ষণ চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।


