
র্যাপোর্টিয়ার হিসেবে দায়িত্ব পালনকারীদের জন্য সম্মানীর হার জনপ্রতি আড়াই হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এ খাতে সর্বোচ্চ দুইজনকে সম্মানী দেওয়া যাবে।

এইচআরএফবি জোর দিয়ে বলে যে, অপরাধ দমন ও মানবাধিকার সুরক্ষা পরস্পরবিরোধী নয় এবং আইনের শাসন ও স্বচ্ছতার মাধ্যমেই উভয় লক্ষ্য অর্জন সম্ভব।

বেসরকারি মাদরাসা এমপিওভুক্ত শিক্ষকদের বদলি ব্যবস্থা চালু করতে নতুন নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ। পুরো প্রক্রিয়াটি এখন থেকে সম্পূর্ণ অনলাইনে ও সফটওয়্যারভিত্তিক পদ্ধতিতে সম্পন্ন হবে।

আন্তর্জাতিক ও দেশীয় অনলাইন জুয়ার সাইট পরিচালনার মাধ্যমে প্রতিদিন কোটি কোটি টাকা সংগ্রহ করে অবৈধভাবে বিদেশে পাচারের অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

উত্তরা ও তুরাগ এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া, সাইবার প্রতারণা এবং অবৈধ ডিজিটাল অর্থ লেনদেনের সঙ্গে জড়িত ৬ চীনা নাগরিকসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম ও অ্যাপসে ইনফ্লুয়েন্সারদের কার্যক্রম নিয়ে অনেক অভিযোগ পাওয়া গেছে। তা সত্ত্বেও পুষ্টিবিদ্যায় যোগ্যতা নেই–এমন সেলিব্রিটিদের কাছ থেকে খাদ্যসংক্রান্ত পরামর্শ সামাজিক মাধ্যমে এখনও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে।

তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে একযোগে ১০টি জেলার ১১টি উপজেলার কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

অনলাইন সেবায় নতুন অভিজ্ঞতা হতে পারে ‘চলো বিডি’। গত ১৬ মার্চ তরুণ উদ্যোক্তা আহসান মাহবুব বাজারে এনেছেন এই অ্যাপ। বেকাররা যাতে ঘরে বসে কাজ পেতে পারে সে জন্যই ‘চলো বিডি’।

রাজধানীর অসহনীয় যানজট নিরসন এবং জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে মহানগরের নির্দিষ্ট কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে তিন দিন সশরীরে এবং তিন দিন অনলাইনে পাঠদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী সপ্তাহ থেকেই পাইলট প্রকল্প হিসেবে এই কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

গ্রীষ্মকালীন কেনাকাটার চাহিদাকে সামনে রেখে সাজানো এই সেলে গ্রাহকরা পাবেন মেগা ডিলে ৮০% পর্যন্ত ছাড় এবং হট ডিলে ৭৫% পর্যন্ত মূল্যছাড়।

বিশ্বজুড়ে ব্রিটিশ কাউন্সিলের ২ হাজার ৫০০টির বেশি সহযোগী স্কুলে এটি চালু হবে, যার মাধ্যমে প্রায় ১৭ লাখ শিক্ষার্থী সুরক্ষার আওতায় আসবে।

এ ঘটনায় ঢাকা মহানগর পুলিশের কাফরুল থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আসামি হিসেবে রাসেল, শামীমা, ই-ভ্যালি.কম লিমিটেড এবং অজ্ঞাতনামা সহযোগীদের নাম উল্লেখ করা হয়েছে।

অনলাইনে প্রতারণার মাধ্যমে মেটাভার্স ফরেন এক্সচেঞ্জ (এমটিএফই) গ্রুপের বাংলাদেশ থেকে পাচার করা প্রায় ৩৬ লাখ ২২ হাজার মার্কিন ডলার উদ্ধার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ৪৪ কোটি ৪৫ লাখ টাকা।

ময়লা কাপড় আপনার বাসায় থেকে তুলে নিয়ে, ধুয়ে পরিষ্কার ও শুকিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে আবার দিয়ে যাবে ‘অপিউল্যান্ট ডোরস্টেপ লন্ড্রি সার্ভিস’ নামের প্রতিষ্ঠান। এ জন্য আপনাকে তাদের ওয়েবসাইট, হোয়াটস্যাপ নম্বর বা ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করতে হবে।

অনলাইনে পছন্দের জিনিস অর্ডার করে পেয়েছেন সম্পূর্ণ ভিন্ন কিছু? লোভনীয় অফার, ফেক রিভিউ আর নকল ওয়েবসাইটের ফাঁদে পড়ছেন না তো? কিছু সহজ কৌশল জানলেই অনলাইন শপিং হতে পারে নিরাপদ ও ঝামেলামুক্ত।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ট্রেনযাত্রাকে নির্বিঘ্ন করতে আগামী ৩ মার্চ থেকে অগ্রিম টিকিট বিক্রির পরিকল্পনা ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে। ওই দিন সকাল থেকেই যাত্রীরা ১৩ মার্চের টিকিট অগ্রিম সংগ্রহ করতে পারবেন।

সেমিনারে ডিএমপির অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার ফারহানা মৃধা জানান, সচেতনতার অভাবই বড় সমস্যা। তিনি অভিভাবকদের সন্তানদের 'স্ক্রিন টাইম' নির্ধারণ এবং টু-ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহারের পরামর্শ দেন।

প্রান্তিক গ্রাহকদের জন্য অ্যাপভিত্তিক ঋণসেবা ‘এমডিবি ডিজিটাল ন্যানো লোন’ চালু করার কথা জানিয়েছে মিডল্যান্ড ব্যাংক (এমডিবি)।

পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করতে পাসপোর্টের সত্যায়িত কপি (ন্যূনতম ৩ মাস মেয়াদ থাকতে হবে), জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা জন্ম নিবন্ধন সনদ, সদ্য তোলা সত্যায়িত ছবি এবং চালান বা অনলাইন পেমেন্টের কপি আপলোড করতে হবে।

চীন সরকার দ্রুত এই অভিযানের নিন্দা জানালেও এর বিস্তারিত বিবরণ এবং এ নিয়ে আলোচনা অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। কট্টর জাতীয়তাবাদী মন্তব্যের পাশাপাশি একটি সাধারণ প্রশ্নও বারবার উঠে এসেছে–এটি কি তাইওয়ানে চীনা হামলার একটি ব্লু-প্রিন্ট বা টেমপ্লেট হতে পারে?