Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> কানেক্ট

শিক্ষার্থীদের সুরক্ষায় ব্রিটিশ কাউন্সিলের ‘সেফগার্ডিং টুলকিট’

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ২১: ৩৯
শিক্ষার্থীদের সুরক্ষায় ব্রিটিশ কাউন্সিলের ‘সেফগার্ডিং টুলকিট’

স্কুল শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন বৈশ্বিক ‘সেফগার্ডিং টুলকিট’ চালু করেছে ব্রিটিশ কাউন্সিল। ইউনিসেফের সহায়তায় তৈরি এই টুলকিট বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের ২০৭টি পার্টনার স্কুলে বাস্তবায়ন করা হবে, যার মাধ্যমে অন্তত ৫০ হাজার শিক্ষার্থী সরাসরি উপকৃত হবে। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

Advertisement

বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন হয়রানি, সহপাঠীদের সহিংসতা, মানসিক স্বাস্থ্য সমস্যা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে হয়রানির ঝুঁকি বাড়ছে। এসব জটিল ও অনেক সময় অদৃশ্য ঝুঁকি দ্রুত শনাক্ত করে সময়মতো পদক্ষেপ নেওয়ার লক্ষ্যেই এই টুলকিট চালু হয়েছে।

ইউনিসেফের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে ১৩ থেকে ১৫ বছর বয়সী প্রায় ১৫ কোটি শিক্ষার্থী স্কুল বা তার আশপাশে সহিংসতার শিকার হওয়ার কথা জানিয়েছে। এছাড়া প্রতি তিনজন ইন্টারনেট ব্যবহারকারীর একজন শিশু হওয়ায় অনলাইন শোষণ ও প্রতারণার ঝুঁকিও বেড়েছে।

ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস বলেন, শিক্ষার্থীদের সুরক্ষা শুধু ব্যক্তিগত অভিজ্ঞতার ওপর নির্ভর করতে পারে না বরং একটি সুসংগঠিত ও স্বচ্ছ প্রাতিষ্ঠানিক কাঠামো প্রয়োজন। এই টুলকিট স্কুলের সুরক্ষা নীতিকে দৈনন্দিন অভ্যাসে রূপ দিতে সহায়তা করবে।

Advertisement
Advertisement
Advertisement

টুলকিটটি স্কুলগুলোকে অনলাইন গ্রুমিং, সাইবার হয়রানি, প্রতারণা এবং এআই দিয়ে তৈরি আপত্তিকর ছবি বা ভিডিওর মতো ঝুঁকি মোকাবিলায় দিকনির্দেশনা দেবে। পাশাপাশি শিক্ষার্থী সুরক্ষা ও প্রাপ্তবয়স্কদের আচরণ সংক্রান্ত বিষয়গুলো আলাদাভাবে বিবেচনার সুযোগ রাখা হয়েছে, যাতে জবাবদিহি নিশ্চিত হয়।

বিশ্বজুড়ে ব্রিটিশ কাউন্সিলের ২ হাজার ৫০০টির বেশি সহযোগী স্কুলে এটি চালু হবে, যার মাধ্যমে প্রায় ১৭ লাখ শিক্ষার্থী সুরক্ষার আওতায় আসবে।

বিষয়: ইউনিসেফব্রিটিশ কাউন্সিলস্কুলশিক্ষার্থীঅনলাইনহয়রানিশিক্ষাপ্রতিষ্ঠান
Advertisement
সর্বশেষ
  • ১

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

  • ২

    দেশীয় ব্যবস্থাপনায় লাভজনক এনসিটি, তবু কেন ডিপি ওয়ার্ল্ডকে ইজারা?

  • ৩

    ব্যাংক থেকে ঋণ পেতে কী লাগে? ৫টি যোগ্যতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?

  • ৪

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

  • ৫

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

সম্পর্কিত
  • ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থমন্ত্রী

    ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থমন্ত্রী

    সূর্যের আলোকে কাজে লাগিয়ে শতভাগ পরিবেশবান্ধব সৌরবিদ‌্যুৎ উৎপাদন, সঞ্চয়, জাতীয় গ্রিডে সঞ্চালনের পাশাপাশি বাসাবাড়িতে ব‌্যবহৃত দৈনন্দিন ইলেকট্রিক ও ইলেকট্রনিক পণ্য পরিচালনায় এক সমন্বিত ‘সোলার ইকো-সিস্টেম’ প্রযুক্তি ব‌্যবস্থা উন্মোচন করেছে ওয়ালটন।

  • ষষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

    ষষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

    বাংলাদেশ ফিনটেক সামিটের ষষ্ঠ সংস্করণ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এ সম্মেলনে ব্যাংকিং ও ফিনটেক খাতের শীর্ষস্থানীয় কর্মকর্তা, বিনিয়োগকারী, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, প্রযুক্তি বিশেষজ্ঞ, স্টার্টআপ উদ্যোক্তা ও শিক্ষাবিদেরা অংশ নেন। বাংলাদেশ ফিনটেক ফোরামের উদ

  • আইএফআইসি ব্যাংকের গৌরবময় পথচলার ৫০ বছর উদযাপন

    আইএফআইসি ব্যাংকের গৌরবময় পথচলার ৫০ বছর উদযাপন

    আইএফআইসি গত ৮ অক্টোবর গৌরবময় পথচলার ৫০ বছর পূর্ণ করেছে। এ উপলক্ষে ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ প্রতিপাদ্যে আজ শনিবার রাজধানীর আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়। অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের সদস্য, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • ‘ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০২৪-২০২৫’-এর বিজয়ী লেখকদের নাম ঘোষণা

    ‘ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০২৪-২০২৫’-এর বিজয়ী লেখকদের নাম ঘোষণা

    বাংলা সাহিত্যের প্রসার ও লেখকদের অনুপ্রাণিত করার লক্ষ্যে দীর্ঘদিন ধরে লেখক ও সাহিত্যিকদের সম্মাননা দিয়ে আসছে ব্র্যাক ব্যাংক ও দৈনিক সমকাল। গতকাল শুক্রবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ২০২৪ ও ২০২৫ সালের জন্য বিজয়ী লেখকদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়।