Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> ভাবনা

তামাক নিয়ন্ত্রণে কঠোর সরকার, ই-সিগারেটে ‘নীরব’ কেন?

কেরি কালিনান

কেরি কালিনান

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ১৫: ৪২
তামাক নিয়ন্ত্রণে কঠোর সরকার, ই-সিগারেটে ‘নীরব’ কেন?

বাংলাদেশের নতুন সরকার সংসদে এমন এক তামাকবিরোধী আইন পাস করেছে। এই আইনে প্রিন্ট, ইলেকট্রনিক, ডিজিটাল ও সামাজিক যোগাযোগ মাধ্যম, বিনোদন প্লাটফর্ম ও বিক্রয় কেন্দ্রগুলোতে তামাকজাত পণ্যের বিজ্ঞাপন, প্রচার ও প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে।

Advertisement

এছাড়াও এই ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) অধ্যাদেশে ২০২৫ তামাকজাত পণ্যের ব্র্যান্ড নাম, লোগো বা ট্রেডমার্ক ব্যবহার করে করপোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ইনিশিয়েটিভ নিষিদ্ধ করা হয়েছে।

নতুন এই আইন অনুযায়ী, এখন থেকে সিগারেটের প্যাকেটের উপরিভাগের অন্তত ৭৫ শতাংশ জুড়ে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী থাকতে হবে। পাশাপাশি প্যাকেটে তামাক ছাড়ার জন্য জাতীয় সহায়তা কেন্দ্রের (কুইট লাইন) নম্বর অন্তর্ভুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে।

আইনটিতে পাবলিক প্লেসে ধূমপানমুক্ত এলাকার পরিধি আরও বাড়ানো হয়েছে। এ ছাড়া স্কুল, হাসপাতাল, ক্লিনিক এবং খেলার মাঠের ১০০ মিটারের মধ্যে তামাকজাত পণ্য বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

ফেব্রুয়ারির নির্বাচনে জয়ের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার যে আইনগুলো পাস করা শুরু করে সেগুলোর মধ্যে এটি অন্যতম। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন প্রশাসনের কাছ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাষ্ট্রক্ষমতা গ্রহণ করে।

আইনটিতে পাবলিক প্লেসে ধূমপানমুক্ত এলাকার পরিধি আরও বাড়ানো হয়েছে। ছবি: রয়টার্স
আইনটিতে পাবলিক প্লেসে ধূমপানমুক্ত এলাকার পরিধি আরও বাড়ানো হয়েছে। ছবি: রয়টার্স

বাংলাদেশে তামাক ব্যবহারের হার বেশ উদ্বেগজনক। পরিসংখ্যান অনুযায়ী দেশের প্রায় ২৫ শতাংশ পুরুষ ধূমপান করেন, যা সংখ্যায় ২ কোটির বেশি।

টোব্যাকো অ্যাটলাসের তথ্যমতে, ২০২৩ সালে বাংলাদেশে পুরুষদের মোট মৃত্যুর প্রায় এক-চতুর্থাংশ এবং নারীদের মৃত্যুর ১০ শতাংশের জন্য দায়ী ছিল তামাক। সব মিলিয়ে বছরে প্রায় ২ লাখ মানুষ তামাকজনিত কারণে প্রাণ হারান।

স্বাস্থ্যখাতের ওপর এই বিশাল বোঝার পাশাপাশি অর্থনৈতিক ক্ষতির পরিমাণও নেহাত কম নয়। বাংলাদেশে ধূমপানজনিত অসুস্থতার কারণে বার্ষিক ব্যয়ের পরিমাণ আনুমানিক ৭৩০.৬৩ বিলিয়ন টাকা।

ভেপ বা ই-সিগারেট থাকবে আওতামুক্ত

নতুন এই আইনের আওতায় ভেপ (ই-সিগারেট), হিটেড টোব্যাকো প্রোডাক্ট, ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম এবং নিকোটিন পাউচের মতো আধুনিক তামাক ও নিকোটিন পণ্যগুলোকে অন্তর্ভুক্ত করা হয়নি। টোব্যাকো অ্যাটলাসের তথ্য অনুযায়ী, দেশের প্রায় ২৫ শতাংশ মানুষ ধোঁয়াবিহীন তামাকজাত পণ্য ব্যবহার করা সত্ত্বেও এই পণ্যগুলো আইনের বাইরে রয়ে গেছে।

ভেপ বা ই-সিগারেট থাকছে আওতামুক্ত। ছবি: রয়টার্স
ভেপ বা ই-সিগারেট থাকছে আওতামুক্ত। ছবি: রয়টার্স

এই আইনকে স্বাগত জানিয়ে ভাইটাল স্ট্র্যাটেজিসের তামাক নিয়ন্ত্রণ বিষয়ক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গান কুয়ান এর দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “এটি একটি ইতিবাচক পদক্ষেপ, যা লাখো মানুষের জীবন বাঁচাতে এবং অর্থনৈতিক সুফল বয়ে আনতে সহায়ক হবে। সরকারি সংস্থা, সুশীল সমাজ এবং জনস্বাস্থ্য অংশীদারদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমাদের এই সুযোগ কাজে লাগাতে হবে। পাশাপাশি তামাকের ক্ষতিকর দিকগুলো নিয়ে জনসচেতনতা চালিয়ে যেতে হবে।”

তিনি আরও বলেন, “তামাক কোম্পানিগুলো যাতে এই আইনকে বাধাগ্রস্ত বা বিলম্বিত করতে না পারে, সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। বিশেষ করে তরুণদের লক্ষ্য করে বাজারজাত করা নতুন ধরনের তামাক ও নিকোটিন পণ্যের নিয়ন্ত্রণে নীতিমালা আরও শক্তিশালী করা জরুরি।”

ক্যাম্পেইন ফর টোব্যাকো-ফ্রি কিডস-এর নির্বাহী ভাইস প্রেসিডেন্ট স্মিতা বড়ুয়া বলেন, এই নতুন পদক্ষেপগুলো তামাক ব্যবহারের হার কমিয়ে আনবে, জীবন বাঁচাবে এবং শিশুদের তামাকের নেশা থেকে রক্ষা করবে। তিনি আরও বলেন, “তামাক কোম্পানিগুলো জানে যে কঠোর নিয়ন্ত্রণ আইন ধূমপান বন্ধে এবং তরুণদের ধূমপানে নিরুৎসাহিত করতে কার্যকর ভূমিকা রাখে। তাই তারা এ ধরনের জীবন রক্ষাকারী আইনকে বাধাগ্রস্ত করতে সর্বোচ্চ চেষ্টা চালায়। বিশ্বের বড় তামাক কোম্পানিগুলোর ব্যবসায়িক স্বার্থের বিরুদ্ধে গিয়েই এই পদক্ষেপগুলোকে রক্ষা করা অত্যন্ত জরুরি।”

লেখক: কেরি কালিনান জেনেভা-ভিত্তিক স্বতন্ত্র সংবাদ সংস্থা ‘হেলথ পলিসি ওয়াচ’-এর ডেপুটি এডিটর।

(লেখাটি হেলথ পলিসি ওয়াচ থেকে নেওয়া)

বিষয়: ধূমপানসরকারসিগারেটআইনসংসদতামাক
Advertisement
সর্বশেষ
  • ১

    মহাকাশে অস্ত্রের বিস্তার, জিপিএস থেকে ব্যাংকিং—ঝুঁকিতে যে সেবাগুলো

  • ২

    ‘৫ আগস্টের পর মন্দির, গির্জা, প্যাগোডা পাহারা দিয়েছে দাড়ি-টুপিঅলা লোকগুলো’

  • ৩

    ‘অনুঘটক না থাকলে আমি অভিনয় করতে চাই না’

  • ৪

    ‘আলেম-ওলামাদের সম্পর্কে বলা হয়- আরে ওরা তো দাওয়াত খাইয়া বেড়াবে’

  • ৫

    ব্রাজিলেও সরকার বদলাতে চায় আমেরিকা?

সম্পর্কিত
  • ভারত: গণ-আন্দোলনের মুখোমুখি এক অনমনীয় রাষ্ট্র

    ভারত: গণ-আন্দোলনের মুখোমুখি এক অনমনীয় রাষ্ট্র

    সরকার ষড়যন্ত্রের তত্ত্ব এবং নেপাল ও বাংলাদেশে কথিত বিদেশি হস্তক্ষেপের প্রসঙ্গ টেনে এই আন্দোলনকে বিদেশি শক্তির কারসাজি হিসেবে চিহ্নিত করে এর বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ করার চেষ্টা করবে। কিন্তু উভয় ক্ষেত্রেই, যারা বিষয়টি খতিয়ে দেখতে ইচ্ছুক ছিলেন, তাদের কাছেই জনগণের পুঞ্জীভূত ক্ষোভের গভীরতা স্পষ্ট ছিল।

  • সরকারি কর্মী: বেতন বৃদ্ধি যৌক্তিক ও সময়োচিত

    সরকারি কর্মী: বেতন বৃদ্ধি যৌক্তিক ও সময়োচিত

    দু বছর পর যখন এ বেতন স্কেল পুরো কার্যকর হবে তখন মুদ্রাস্ফীতি কোথায় গিয়ে দাঁড়াবে সেটা দেখার বিষয়। এর মাঝে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। বাড়ানো ছাড়া হয়তো উপায়ও ছিল না। তবে এর ফলে বাড়বে সকল ধরনের পরিবহন ও বিদ্যুৎ উৎপাদন ব্যয়সহ ভোগ্যপণ্যের দাম।

  • ১৯৫৪ সালের পূর্ব পাকিস্তান আইনসভায় নির্বাচিত অমুসলিম ছিলেন ৭২ জন, এখন বাংলাদেশে ৪

    ১৯৫৪ সালের পূর্ব পাকিস্তান আইনসভায় নির্বাচিত অমুসলিম ছিলেন ৭২ জন, এখন বাংলাদেশে ৪

    ২০২৪-এর পর থেকে এই অন্তর্ভুক্তিমূলক শব্দটা আমরা বেশি শুনছি। এটা ভালো লক্ষণ। কিন্তু যোগেন্দ্রনাথ মণ্ডল এবং শিডিউলড কাস্টের ব্যাপারে, নিম্নবর্গের ব্যাপারে অন্তর্ভুক্তিমূলকের দশা কিন্তু খুবই খারাপ।

  • আকাশ যাদের জন্য ছোট হয়ে আসছে

    আকাশ যাদের জন্য ছোট হয়ে আসছে

    শেষ বিচারে কোনো সম্প্রদায় দেয়াল তুলে টিকে থাকতে পারে না। লায়লা খালেদ একসময় আরব বিশ্বে নায়িকা ছিলেন, আজ বিশ্বের কোনো বিমানবন্দর তার নাম শুনলে সতর্ক হয়ে যায়।