Advertisement

ক্যানবেরায় বর্ণাঢ্য বৈশাখী মেলা

বিডিজেন ডেস্ক

ক্যানবেরায় বর্ণাঢ্য বৈশাখী মেলা

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় উৎসবমুখর পরিবেশে বরণ করা হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। বর্ষবরণ উপলক্ষে গত ১৮ এপ্রিল (শনিবার) বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন, ক্যানবেরার উদ্যোগে দিনব্যাপী বৈশাখী মেলা আয়োজন করা হয়।

Advertisement

Baisakhi Fair in Canberra 2_11zon

ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে বর্ষবরণের সূচনা হয়। মেলা প্রাঙ্গণে ছিল দেশীয় খাবার ও পোশাকের হরেক রকমের স্টল। বিদেশের মাটিতে দেশীয় আমেজ তৈরি করতে শিশুদের জন্য ছিল বিশেষ আয়োজন। ইনডোর হলে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের গান, নাচ ও কবিতা আবৃত্তি দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানে স্থানীয় রাজনীতিকেরাও উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন।

Advertisement

Baisakhi Fair in Canberra 3_11zon

বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি নিউটন মহুরী জানান, প্রবাসীদের ব্যাপক সাড়া পাওয়ায় আগামীতে আরও বড় পরিসরে এই মেলা আয়োজন করা হবে। বিজ্ঞপ্তি