Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ সেপ্টেম্বর, ২০২৬
১২ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ সেপ্টেম্বর, ২০২৬
১২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সুপ্রবাস

সিডনিতে প্রাণবন্ত ও উৎসবমুখর একুশে মেলা

নাইম আবদুল্লাহ, সিডনি, অস্ট্রেলিয়া

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৬: ২৪
সিডনিতে প্রাণবন্ত ও উৎসবমুখর একুশে মেলা

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনিতে বাংলা ভাষা ও সংস্কৃতির আবেগঘন আবহে অনুষ্ঠিত হয়েছে একুশে মেলা ২০২৬।

Advertisement
Advertisement
Advertisement

গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) সিডনির বাংলাদেশি অধ্যুষিত ক্যাম্বেলটাউন এলাকার ইঙ্গেলবার্নের হালিনান পার্ক প্রাঙ্গণে এই মেলা অনুষ্ঠিত হয়।

Ekushey Mela 2

Advertisement
Advertisement
Advertisement
WhatsApp Image 2026-02-21 at 2.35.44 PM

মেলার আয়োজক ছিল সাবকন্টিনেন্ট ফ্রেন্ডস অব ক্যাম্বেলটাউন। সিডনির বিভিন্ন সংগঠন ও প্রবাসী কমিউনিটির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী এ আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।

Ekushey Mela 3

মুক্তিযোদ্ধা মিজানুর রহমান তরুণের নেতৃত্বে প্রভাত ফেরির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে স্থানীয় কাউন্সিলর মাসুদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন ঘোষণা করেন।

Ekushey Mela 4

মেলার প্রথম পর্বে অধ্যাপক ড. মোহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয় লেখকদের আলোচনা সভা। “একুশের চেতনা এবং সমসাময়িক ভাবনা” শীর্ষক এই আয়োজনে বিভিন্ন দেশের স্বনামধন্য লেখকদের অংশগ্রহণে পর্বটি হয়ে ওঠে প্রাণবন্ত ও ভাবগম্ভীর। আলোচনায় অংশ নেন অস্ট্রেলিয়ান কবি গ্লেন কসার, কথাসাহিত্যিক ও অধ্যাপক আলী কাজী, একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত এস এম আব্রাহাম লিঙ্কন, কথাসাহিত্যিক আরিফুর রহমান, প্রাবন্ধিক ও কলামিস্ট নির্মল পাল, লেখক ও চিকিৎসক শাফিন রাশেদ, ‘পড়ুয়া আসর’–এর সম্পাদক ও লেখক নাসরিন মোফাজ্জল এবং লেখক কাশফি আলম।

Ekushey Mela 5

এ বছর থেকে মেলা কর্তৃপক্ষ ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্মাননা’ প্রবর্তন করেছে। মাতৃভাষা রক্ষা ও সংরক্ষণে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা পায় নেপালি ভাষা শিক্ষা স্কুল পাঠাশালা (বারডিয়া), বালারমালা তামিল এডুকেশনাল অ্যাসোসিয়েশন, ওয়েস্টার্ন সিডনি উর্দু স্কুল, বাংলা পাঠশালা-বারডিয়া, ক্যাম্বেলটাউন বাংলা স্কুল, বারডিয়া স্কুলের সভাপতি ড. রফিকুল ইসলাম এবং সিডনিভিত্তিক বাংলা বই বিক্রেতা প্রশান্তিকা বইঘর।

সম্মাননা প্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের মেয়র ডার্সি লাউন্ড। এ সময় উপস্থিত ছিলেন ফেডারেল এমপি ডেভিড মনক্রিফ, এমপি নাথান হ্যাগার্টি, কাউন্সিলর আশিকুর রহমান অ্যাশ, কাউন্সিলর এলিজা আজাদ রহমান ও কাউন্সিলর শিরিন আখতারসহ স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ।

Ekushey Mela 7

মেলায় বইয়ের পসরা নিয়ে অংশ নেয় প্রশান্তিকা বইঘর, কারুকার্য প্রকাশনীসহ বিভিন্ন কুটির শিল্প ও রকমারি খাবারের স্টল। দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত চলা এ আয়োজনে অসংখ্য মানুষের সমাগম ঘটে। সিডনির আলোকচিত্র শিল্পী এডওয়ার্ড অশোক অধিকারী পুরো অনুষ্ঠানজুড়ে ছবি ধারণ করেন। মেলা উপলক্ষে একটি শৈল্পিক সাময়িকী ‘ধারা’ প্রকাশিত হয়। চমৎকার ম‍্যাগাজিনটি সম্পাদনা করেন লরেন্স ব‍্যারেল।

Ekushey Mela 8

রাত ৯টা পর্যন্ত চলে একটানা সাংস্কৃতিক অনুষ্ঠান। সমাপনী ঘোষণায় আয়োজকদের পক্ষ থেকে প্রধান সংগঠক কায়সার আহমেদ জানান, আগামী বছর রমজানের কারণে এক সপ্তাহ এগিয়ে ৬ ফেব্রুয়ারি ২০২৭ সালে একুশে মেলা আয়োজন করা হবে।

Ekushey Mela 9

প্রবাসের বুকে মাতৃভাষার চেতনাকে ধারণ করে একুশে মেলা ২০২৬ আবারও প্রমাণ করল, ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি একটি জাতির পরিচয়, ইতিহাস ও আত্মমর্যাদার প্রতীক।

বিষয়: নিউ সাউথ ওয়েলসবাংলা ভাষাসংস্কৃতিএকুশে ফেব্রুয়ারিসিডনিঅস্ট্রেলিয়াবইমেলাবাংলাদেশিপ্রবাসী
সর্বশেষ
  • ১

    ময়মনসিংহে পেট্রোল ঢেলে যুবককে পুড়িয়ে হত্যা

  • ২

    খুলনায় আওয়ামী লীগের ২ সদস্য গ্রেপ্তার

  • ৩

    বিদ্যুৎ খাতে নেই সুসংবাদ, পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা

  • ৪

    বাব আল-মান্দেবের গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুতিরা

  • ৫

    বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পর্কিত
  • জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

    জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

    মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

  • ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

    ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

    বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

  • ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

    ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

    ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।

  • আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

    আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

    পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।