
জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়
মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বাংলা নববর্ষ ১৪৩২ উদ্যাপন উপলক্ষে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়েছে জমকালো বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশি এক্সপ্যাটস ইন মালয়েশিয়ার (বিডি এক্সপ্যাটস) আয়োজনে কুয়ালালামপুর-সেলাঙ্গর চাইনিজ অ্যাসেম্ব্যালি হল প্রাঙ্গণে ১৩ বৈশাখ (২৬ এপ্রিল) শনিবার দিনব্যাপী এই মেলা বসে।
মেলার প্রধান অতিথি হিসেবে সস্ত্রীক উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান। সেই সাথে উপস্থিত ছিলেন হাইকমিশনের অন্য কর্মকর্তা ও তাদের পরিবারবর্গ।
সকাল ১১টায় শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে মেলার আনুষ্ঠানিকতা শুরু হয়। রাত সাড়ে ১১টা পর্যন্ত চলা এই আয়োজনে ছিল নানা ধরনের সাংস্কৃতিক পরিবেশনা ও বিনোদনমূলক কার্যক্রম।

মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশ থেকে প্রবাসী বাংলাদেশিরা পরিবারসহ মেলায় অংশগ্রহণ করেন। দিনভর মেলার পরিবেশ ছিল দেশীয় উৎসবের উচ্ছ্বাস ও বাঙালিয়ানার প্রাণময়তায় ভরপুর। বিকেল ৩টার মধ্যেই মেলা প্রাঙ্গণ উপচে পড়ে দর্শনার্থীদের ভিড়ে।
আয়োজক কমিটির পক্ষ থেকে হাইকমিশনার মো. শামীম আহসান এবং অন্য অতিথিদের উষ্ণ সংবর্ধনা জানানো হয়। বিডি এক্সপ্যাটসের সহ-প্রতিষ্ঠাতা মুহাম্মদ মুশফিকুর রহমান রিয়াজ, কার্যনির্বাহী সদস্য ড. মোহাম্মদ আলী তারেক, পাভেল সারওয়ার, ডা. তানিয়া ইসলাম, মেলা কমিটির সদস্য সুমাইয়া জাফরিন চৌধুরীসহ অন্য নেতৃবৃন্দ হাইকমিশনারের সঙ্গে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

আনুষ্ঠানিক উদ্বোধনী পর্বে বৈশাখী মেলা ১৪৩২ উদ্যাপন কমিটির আহ্বায়ক ও কার্যনির্বাহী সদস্য অসীম সাহা রায় ও সদস্য সুমাইয়া জাফরিন চৌধুরীর সঞ্চালনায় মেলার মূল কার্যক্রম শুরু হয়। হাইকমিশনার মো. শামীম আহসান মেলার উদ্বোধন ঘোষণার পাশাপাশি কবি পারিসা ইসলাম খান সম্পাদিত 'প্রবাসের খেরোখাতা' শিরোনামে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করেন। সে সময় হাইকমিশনারের স্ত্রী পেন্ডোরা চৌধুরীসহ আয়োজক কমিটির সকল সদস্য মঞ্চে উপস্থিত ছিলেন।
মেলার সার্বিক উপস্থাপনার দায়িত্বে ছিলেন অসীম সাহা রায় ও কণ্ঠশিল্পী ড. মারজিয়া জান্নাত মহুয়া।
প্রায় ৫ হাজার প্রবাসী বাংলাদেশির অংশগ্রহণে মুখরিত এই মেলায় শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিস্কুট দৌড়, বল পাসিং, কাপল গেমস, সংগীত, নৃত্য, কবিতা আবৃত্তি এবং চিঠি পাঠের মতো মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

উদ্যাপন কমিটির সদস্যরা হলেন মুহাম্মদ মুশফিকুর রহমান রিয়াজ, ড. মোহাম্মদ আলী তারেক, অসীম সাহা রায়, ডা. তানিয়া ইসলাম, পাভেল সারওয়ার, কবি পারিসা ইসলাম খান, শাহ নেওয়াজ খান রেজা, আফরীন জাহান, শামীমা, নিয়ান সাহা, সুমাইয়া জাফরিন চৌধুরী, সংগীত শিল্পী ড. মারজিয়া জান্নাত মহুয়া, তামিমুল হুদা, রিবো আলম এবং আফনান জাফর।
মেলায় টাইটেল স্পনসর হিসেবে ছিল বাংলাদেশের সিটি ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান সিবিএল মানি ট্রান্সফার। প্রতিষ্ঠানটি আয়োজিত র্যাফেল ড্র-তে ৩টি রিটার্ন কাপল টিকিট প্রদান করে। র্যাফেল ড্র-তে সিবিএল মানি ট্র্যান্সফারের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাঈদুর রহমান ফারাজী উপস্থিত ছিলেন।

অন্য স্পন্সরদের মধ্যে ছিলেন ব্রাইটন ইন্টারন্যাশনাল স্কুল, এনবিএল মানি ট্রান্সফার, বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সানওয়ে মেডিকেল সেন্টার, ই-স্মার্টওয়ে এসডিএন বিএইচডি, এনবিএল মানি ট্রান্সফার, মেডিলিংক গ্লোবাল (মালয়েশিয়া) এসডিএন বিএইচডি এবং জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক সার্ভিসেস এসডিএন বিএইচডি।
মেলায় ফুড পার্টনার ছিল ভিআইপি পিঠা ঘর, প্রিন্টিং পার্টনার স্মার্ট ডিজাইন অ্যান্ড প্রিন্টিং সল্যুশন এবং কমিউনিটি পার্টনার হিসেবে যুক্ত ছিল বাংলাদেশি স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া (BSOM) এবং ফটোগ্রাফি পার্টনার ছিল ক্লিকস অব শাওন।
নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে
জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে
নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?
‘অসমাপ্ত আত্মজীবনী নিয়ে করা প্রশ্নগুলোর ইন্টেনশন ঠিক নাই’
‘এনজিও সরকার ২ বছরের শাসনে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেল’

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়
মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী
বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া
ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক
পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।