Advertisement

ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী কাজনভের সঙ্গে বাংলাদেশি সাংবাদিক শাহাবুদ্দিনের সৌজন্য সাক্ষাৎ

বিডিজেন ডেস্ক

ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী কাজনভের সঙ্গে বাংলাদেশি সাংবাদিক শাহাবুদ্দিনের সৌজন্য সাক্ষাৎ

ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী বার্নার কাজনভের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেটপিডিয়ার প্রধান সম্পাদক ও সাংবাদিক শাহাবুদ্দিন শুভ। গত বৃহস্পতিবার (১২ মার্চ) তার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

Advertisement

সাক্ষাৎকালে শাহাবুদ্দিন শুভ বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন বিষয় সম্পর্কে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন।

প্রায় দুই বছর ধরে ফ্রান্সে বসবাস করছেন সাংবাদিক শাহাবুদ্দিন শুভ। এই সময়ে তিনি ফ্রান্সের রাজনীতি, ইতিহাস, ঐতিহ্য এবং সামাজিক নানা বিষয় নিয়ে বাংলাদেশের বিভিন্ন জাতীয় দৈনিকে নিয়মিত কলাম লিখে আসছেন।

পাশাপাশি তিনি ফ্রান্সের মূলধারার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গেও নিজেকে সম্পৃক্ত রেখেছেন। তার এই সক্রিয় অংশগ্রহণ ও কাজের স্বীকৃতি হিসেবে ইতিমধ্যে ফরাসি মূলধারার কয়েকটি গণমাধ্যমে তাকে নিয়ে ফিচার ও প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

Advertisement

Premier ministre Bernard Cazeneuve  (1)_11zon

অনুভূতি ব্যক্ত করতে গিয়ে শাহাবুদ্দিন শুভ বলেন, ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী বার্নার কাজনভের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পাওয়া আমার জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়। এটি আমার জীবনের একটি স্মরণীয় ও আনন্দঘন মুহূর্ত হয়ে থাকবে।