
জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়
মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুবাইয়ের ডিউকস দ্য পাম হোটেলে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মুহাম্মদ ইউনূস প্রবাসীদের বন্ধ ভিসা চালুসহ নানা সমস্যা নিয়ে কমিউনিটি নেতাদের সঙ্গে আলোচনা করেন। দেশের অর্থনৈতিক অগ্রগতি ও পরিবর্তনের ধারায় প্রবাসীরা ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ ছাড়া, প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ, বিমানের টিকিট সিন্ডিকেট, শ্রম বাজার সমাধান, ছাত্রজনতার সংগ্রামকে সমর্থনকারী ক্ষতিগ্রস্ত প্রবাসীদের পুনর্বাসন, সরকারি খরচে প্রবাসীর মরদেহ প্রেরণ, আমিরাতের জনতা ব্যাংকের সেবার মান উন্নয়ন, আমিরাতে প্রবাসী আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে সহযোগী সাবেক কনসাল জেনারেলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও গুজবকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ নানা ইস্যুতে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা দেশে বিনিয়োগ বাড়াতে প্রবাসীদের জন্য ওয়ান স্টপ সার্ভিস চালু ও ওয়েজ আর্নার্স বোর্ডের সেবাকে সহজীকরণ করা হচ্ছে বলে জানান।
মতবিনিময়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদসহ সিআইপি ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা ১১-১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নিতে দুবাই আসেন। দুই দিনের সংক্ষিপ্ত সফর শেষে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) তিনি দেশে ফেরেন।
নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে
জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে
নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?
‘অসমাপ্ত আত্মজীবনী নিয়ে করা প্রশ্নগুলোর ইন্টেনশন ঠিক নাই’
‘এনজিও সরকার ২ বছরের শাসনে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেল’

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়
মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী
বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া
ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক
পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।