
জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়
মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রফিক আহমদ খান, মালয়েশিয়া

মালয়েশিয়ার এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে (এপিইউ) বাংলাদেশি শিক্ষার্থীদের আয়োজনে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার (১৭ মার্চ) ইউনিভার্সিটির নিজস্ব হলরুমে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মালয়েশিয়ার এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি (এপিইউ) বাংলাদেশি স্টুডেন্টস সোসাইটির সভাপতি আদিবা চৌধুরী ইডেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিল সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোস্তফা শাহরিয়ার হাসান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপিইউর সিনিয়র ম্যানেজার (ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট) মুহাম্মদ আলী, সহকারী ম্যানেজার (ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট) সাদ নাসিম ও লেকচারার ড. মারজিয়া জান্নাত মহুয়া প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিরা প্রবাসে শিক্ষার্থীদের এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন এবং পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির মাধ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
আয়োজক শিক্ষার্থীরা জানান, এ ধরনের আয়োজন প্রবাসে থাকা বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে একাত্মতা ও ভ্রাতৃত্ববোধ জোরদার করে এবং সাংস্কৃতিক বন্ধনকে আরও সুদৃঢ় করে তোলে।

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়
মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী
বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া
ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক
পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।