
তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ
চলতি বছরের ১৫ মে পর্যন্ত এই স্কলারশিপের আবেদন করা যাবে। আবেদনকারীকে ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় শর্তাবলি মেনে আবেদন করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১০ জন নিয়মিত শিক্ষার্থীকে স্কলারশিপ দিচ্ছে জাপানের সুমিতমো করপোরেশন এশিয়া অ্যান্ড ওশেনিয়া প্রাইভেট লিমিটেড কর্তৃপক্ষ। এ জন্য ২০২১-২০২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তি হওয়া নিয়মিত শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমে আবেদন আহ্বান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
আবেদন জমা দেওয়ার শেষ তারিখ আগামী বছরের ৯ জানুয়ারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ-সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সদাচরণ, পড়াশোনায় সন্তোষজনক অগ্রগতি ও নিয়মিত অধ্যয়ন সাপেক্ষে এই বৃত্তি পরবর্তী ৩ বছর নবায়নযোগ্য। সুমিতোমো করপোরেশন এশিয়া অ্যান্ড ওসিনিয়া প্রাইভেট লিমিটেড কর্তৃক শিক্ষার্থীদের বৃত্তি চূড়ান্তভাবে নির্বাচন করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২০২১ সালে উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীদের ৪র্থ বিষয় বাদে এসএসসিতে জিপিএ ৪.৮০ ও এইচএসসিতে ৪.৮০ পেতে হবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের শিক্ষা-৫ শাখায় ২১২ নম্বর কক্ষ থেকে আবেদন ফরম সংগ্রহ করা যাবে। আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে নিজ নিজ বিভাগীয় চেয়ারম্যান/ইনস্টিটিউটের পরিচালক এবং হল প্রাধ্যক্ষের স্বাক্ষর, সিলসহ রেজিস্ট্রার অফিসের শিক্ষা-৫ শাখায় (কক্ষ নম্বর-২১২) জমা দিতে হবে।
আবেদনকারী শিক্ষার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। পড়াশোনার জন্য আর্থিক সহায়তা প্রয়োজন মর্মে বিভাগীয় চেয়ারম্যান/ইনস্টিটিউটের পরিচালক কর্তৃক ইংরেজিতে একটি প্রত্যয়নপত্র আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।
৩১ জানুয়ারি ২০২৫ তারিখে শিক্ষার্থীর বয়স ৩০ বছরের নিচে হতে হবে। সুমিতমো করপোরেশন এশিয়া অ্যান্ড ওসিনিয়া প্রাইভেট লিমিটেডের বৃত্তির সমপরিমাণ অন্য কোনো বেসরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে এই বৃত্তিতে আবেদনের যোগ্য বিবেচনা হবে না।
নির্ধারিত আবেদন ফরমে টাইপকৃত/হাতে পূরণ করে (এক কপি রঙিন ছবি ও নম্বরপত্রসহ) দুই সেট (এক কপি ফটোকপি) আবেদন জমা দিতে হবে;
আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন।

তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ
চলতি বছরের ১৫ মে পর্যন্ত এই স্কলারশিপের আবেদন করা যাবে। আবেদনকারীকে ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় শর্তাবলি মেনে আবেদন করতে হবে।

আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়
বিদেশে উচ্চশিক্ষা থেকে শুরু করে চাকরির আবেদনে পূর্বশর্ত হিসেবে আইইএলটিএস স্কোরের কথা উল্লেখ করা থাকে। তবে আন্তর্জাতিক ভালো মানের কিছু বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষার সনদ ছাড়াও পড়াশোনা করা সম্ভব।

বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স
প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার দক্ষিণ এশিয়ার চার দেশকে (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ ঝুঁকির তালিকায় অন্তর্ভুক্ত করে।

গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত
জ্যান নামের একজন শিক্ষার্থী বিডিজেনকে বলেন, বর্তমানে আমি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। এখানে বিবিএ শেষ করে অস্ট্রেলিয়াতে এমবিএ করতে চাই। তবে এমবিএ করার ক্ষেত্রে কোন বিশ্ববিদ্যালয় কি ধরনের স্কলারশিপ দিচ্ছে এসব তথ্য জানার জন্য এসেছি।