Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৩ সেপ্টেম্বর, ২০২৬
১৩ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৩ সেপ্টেম্বর, ২০২৬
১৩ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> বিদেশে উচ্চশিক্ষা

বিনা খরচে পড়ার সুযোগ ডাড স্কলারশিপে

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১০: ১৩
বিনা খরচে পড়ার সুযোগ ডাড স্কলারশিপে

সারা বিশ্বেই জার্মান ডিগ্রির কদর রয়েছে। বিশেষ করে বিজ্ঞান চর্চা ও গবেষণার জন্য জার্মানিকে স্বর্গ বলা হয়ে থাকে। বিশ্বের ধনী দেশগুলোর অন্যতম জার্মানি। তথ্য-প্রযুক্তিতে অগ্রসরমান এ দেশ শিক্ষাসহ নানা দিক দিয়ে ইউরোপের শীর্ষস্থানে রয়েছে। এ জন্য উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গড়তে শিক্ষার্থীদের প্রথম পছন্দ হতে পারে জার্মানি।

Advertisement
Advertisement
Advertisement

তবে বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার খরচ অনেক। এ কারণে সবাই খোঁজ করেন স্কলারশিপের। তাদের জন্য সেরা অপশন হতে পারে জার্মান একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিস স্কলারশিপ (ডাড)। এ স্কলারশিপে প্রতিবছর প্রায় দেড় লাখ শিক্ষার্থীকে অর্থায়ন করা হয়ে থাকে। স্নাতকোত্তর বা পিএইচডি শিক্ষার্থীরা আবেদন করতে পারেন। যদিও সব বিষয়ে এ বৃত্তি পাওয়া যায় না।

আগে জেনে নিন সুবিধাগুলো

Advertisement
Advertisement
Advertisement

জার্মানিতে অন্যান্য স্কলারশিপের তুলনায় ডাডের সুযোগ-সুবিধা অনেক বেশি। টিউশন ও পরীক্ষার ফি, মাসিক ভাতা (৯৩৪ ইউরো), উড়োজাহাজের জন্য টিকিট, স্বাস্থ্যবিমা, বাড়িভাড়া ও পরিবারের সদস্যদের জন্য মাসিক ভাতার, অধ্যয়ন ও গবেষণাকাজের জন্য ভর্তুকি, ৬ মাস মেয়াদি জার্মান ভাষা কোর্সের সুযোগ থাকছে এই স্কলারশিপের আওতায়।

আবেদনে লাগবে যে যোগ্যতা

আবেদনের যোগ্যতা হিসেবে অবশ্যই স্নাতক ডিগ্রি থাকতে হবে। সবশেষ ডিগ্রি প্রাপ্তির ৬ বছরের মধ্যে আবেদন করতে হবে, প্রার্থীকে উন্নয়নশীল দেশের হতে হবে। আবেদন ইংরেজি অথবা জার্মান ভাষায় করতে হবে। আইএলটিএস স্কোর ৬.৫ থাকা লাগবে। তবে বেশ কিছু প্রোগ্রামে আবেদন করতে Medium Instruction English থাকলেই চলবে। তাই অবশ্যই আবেদনের সময় জেনে নিতে হবে আসলে কি কি লাগছে। কমপক্ষে দুই বছরের প্রফেশনাল অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনপত্রের সঙ্গে সার্টিফিকেটসহ অন্যান্য ডকুমেন্ট পাঠাতে হবে। বিদেশে পড়াশোনায় যেসব ডকুমেন্টস লাগে এখানেও সেগুলোই চলবে। ট্রান্সক্রিপ্ট, লেটার অব মোটিভেশন, দুইটি রেকমেন্ডেশন লেটার, পূরণকৃত আবেদনপত্র, সিভি, প্রুফ অব রেসিডেন্স, পাসপোর্ট বা আইডির স্ক্যান কপি, ইংরেজি ভাষা দক্ষতার সনদ।

কখন কীভাবে আবেদন করবেন

সাধারণত ডাডের বিভিন্ন স্কলারশিপ ও প্রোগ্রামের জন্য আবেদন প্রক্রিয়া ভিন্ন হয়ে থাকে। আবেদন করার জন্য ডাডের অফিশিয়াল ওয়েবসাইটের স্কলারশিপ ডেটাবেইস থেকে স্কলারশিপ টাইপ ও প্রোগ্রাম অনুযায়ী প্রোগ্রাম ব্রোশিয়ার সংগ্রহ করা যায়। যেখানে প্রোগ্রাম অনুযায়ী আবেদন প্রক্রিয়া, ডেডলাইন ও প্রয়োজনীয় সব নির্দেশনা দেওয়া থাকে। তবে বেশির ভাগ ক্ষেত্রে বছরের মাঝামাঝি এই স্কলারশিপের আবেদন শেষ হয়ে থাকে।

আবেদনের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

বিষয়: গবেষণা
সর্বশেষ
  • ১

    রাষ্ট্রপতির আগমন উপলক্ষে সজ্জিত হচ্ছে সিলেট

  • ২

    দুই বছরে ৩ সরকার, রূপালী ব্যাংকের পর্ষদে বদলও ৩ বার

  • ৩

    বরিশালে বোরকা পরা দুর্বৃত্তদের হাতে কৃষক খুন

  • ৪

    সিকৃবির উপাচার্যের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলন স্থগিত

  • ৫

    ‘আমাদেরকে পুতুল বানানো হয়েছে, আমাদের বাজার নেওয়ার জন্য’

সম্পর্কিত
  • তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ

    তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ

    চলতি বছরের ১৫ মে পর্যন্ত এই স্কলারশিপের আবেদন করা যাবে। আবেদনকারীকে ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় শর্তাবলি মেনে আবেদন করতে হবে।

  • আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

    আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

    বিদেশে উচ্চশিক্ষা থেকে শুরু করে চাকরির আবেদনে পূর্বশর্ত হিসেবে আইইএলটিএস স্কোরের কথা উল্লেখ করা থাকে। তবে আন্তর্জাতিক ভালো মানের কিছু বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষার সনদ ছাড়াও পড়াশোনা করা সম্ভব।

  • বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

    বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

    প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার দক্ষিণ এশিয়ার চার দেশকে (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ ঝুঁকির তালিকায় অন্তর্ভুক্ত করে।

  • গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

    গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

    জ্যান নামের একজন শিক্ষার্থী বিডিজেনকে বলেন, বর্তমানে আমি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। এখানে বিবিএ শেষ করে অস্ট্রেলিয়াতে এমবিএ করতে চাই। তবে এমবিএ করার ক্ষেত্রে কোন বিশ্ববিদ্যালয় কি ধরনের স্কলারশিপ দিচ্ছে এসব তথ্য জানার জন্য এসেছি।