Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> বিশেষ প্রতিবেদন

খুলনা অঞ্চলে পণ্য রপ্তানিতে ধস

বিশেষ প্রতিনিধি, খুলনা

বিশেষ প্রতিনিধি, খুলনা

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০৮: ১৮
খুলনা অঞ্চলে পণ্য রপ্তানিতে ধস

খুলনা অঞ্চল থেকে পণ্য রপ্তানিতে আয় কমে যাচ্ছে। ২০২৪-২৫ অর্থবছরে এ অঞ্চল থেকে ৫ হাজার ৯৭১ দশমিক ৪০ কোটি টাকা আয় হয়েছিল। কিন্তু ২০২৫-২৬ অর্থবছরে রপ্তানি কমে দাঁড়ায় ৪ হাজার ৮৮৬ দশমিক ১৮ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় ২০২৫-২৬ অর্থবছরে আয় কমেছে এক হাজার ৮৫ দশমিক ২২ টাকা।

Advertisement
Advertisement
Advertisement

রাশিয়া-ইউক্রেন ও যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ এবং বিভিন্ন দেশের আরোপিত বাণিজ্যিক বাধার কারণে খুলনা অঞ্চল থেকে পাট, পাটজাত পণ্য, চিংড়ি, শাক-সবজি এবং তৈরি পোশাক রপ্তানি কমে গেছে বলে খুলনাস্থ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সূত্র জানিয়েছে।

ইপিবি সূত্র জানায়, ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত অর্থবছরে খুলনার রপ্তানিকারকরা ৪ হাজার ৮৮৬ দশমিক ১৮ কোটি টাকা আয় করেছেন। ২০২৫-২৬ অর্থবছরে মোট ১০ হাজার ১৯ দশমিক ৮০ টন হিমায়িত চিংড়ি রপ্তানি করে ৮৪ দশমিক ০৪ কোটি টাকা আয় হয়েছে। এছাড়া, সাদা মাছ রপ্তানি করে ৪৫৮ দশমিক ১৯ কোটি টাকা, পাটজাত পণ্য থেকে ২ হাজার ৪৯৩ দশমিক ৮৪ কোটি টাকা, কাঁচা পাট থেকে ২১৭ দশমিক ৯৩ কোটি টাকা, কাঁকড়া থেকে ৯ দশমিক ২৪ কোটি টাকা, তৈরি পোশাক থেকে ৬০ দশমিক ৫৯ কোটি টাকা এবং সুপারি রপ্তানি থেকে ১ হাজার ৫৬২ দশমিক ৩৫ কোটি টাকা আয় হয়েছে।

তবে ‘কুচিয়া’ (এক ধরনের ইল মাছ), শাক-সবজি ও ফলের মতো অন্যান্য পণ্যের রপ্তানি কিছুটা বেড়েছে। যশোর ও খুলনা অঞ্চলের প্রাকৃতিক খাল-বিল থেকে আহরিত ‘কুচিয়া’ চীন ও তাইওয়ানসহ বিভিন্ন দেশে রপ্তানি হয়।

Advertisement
Advertisement
Advertisement

রপ্তানিকারক বাবুল সরকার বলেন, “ঢাকা থেকে নিয়মিত বিমানযোগে কুঁচিয়া চীন ও তাইওয়ানে পাঠানো হয়। তবে দেশে এখনো কুঁচিয়ার বাণিজ্যিক চাষ সফল হয়নি। ফলে এই ব্যবসা পুরোপুরি প্রাকৃতিক উৎসের ওপর নির্ভরশীল।”

তাঁর মতে, কুঁচিয়া একটি অত্যন্ত সম্ভাবনাময় কৃষিপণ্য, যার আন্তর্জাতিক বাজার মূল্য কয়েক শ কোটি টাকা।

২০২৪-২৫ অর্থবছরে ৮ হাজার ৪০৮ মেট্রিক টন জীবন্ত কুঁচিয়া রপ্তানি করে বৈদেশিক আয় হয়েছে ৩৯৮ কোটি টাকা। ছবি: সংগৃহীত
২০২৪-২৫ অর্থবছরে ৮ হাজার ৪০৮ মেট্রিক টন জীবন্ত কুঁচিয়া রপ্তানি করে বৈদেশিক আয় হয়েছে ৩৯৮ কোটি টাকা। ছবি: সংগৃহীত

মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে ৮ হাজার ৪০৮ মেট্রিক টন জীবন্ত কুঁচিয়া রপ্তানি করে বৈদেশিক আয় হয়েছে ৩৯৮ কোটি টাকা। এর আগের ২০২৩-২৪ অর্থবছরে রপ্তানি ছিল ১৭ হাজার ৪৩৮ মেট্রিক টন, যার মূল্য ছিল ৯৯৩ কোটি ৭১ লাখ টাকা। আর ২০২২-২৩ অর্থবছরে ১২ হাজার ১০৮ মেট্রিক টন কুঁচিয়া রপ্তানি করে আয় হয়েছিল ৬২০ কোটি টাকা।

খুলনার রূপসা এলাকার নিউ মামা এন্টারপ্রাইজ আড়তের স্বত্বাধিকারী মৃণাল কান্তি দে বলেন, “গত বছর (২০২৫) ১৫০ মেট্রিক টন কুঁচিয়া ঢাকার রপ্তানিকারকদের কাছে সরবরাহ করেছি।”

এ বিষয়ে যশোর জেলা মৎস্য কর্মকর্তা মনিরুল মামুন বলেন, “কুঁচিয়া অপ্রচলিত কৃষিপণ্য হলেও আন্তর্জাতিক বাজারে এর চাহিদা রয়েছে। তাই একটি প্রকল্পের আওতায় মনিরামপুর, অভয়নগরসহ বিভিন্ন মাছের বাজারে কুঁচিয়া বিক্রয়কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। যাতে মৎস্যজীবীরা সহজেই কেনাবেচা করতে পারেন।”

জানতে চাইলে খুলনা ইপিবির পরিচালক জিনাত আরা বলেন, “বৈশ্মিক অস্থিরতার কারণে রপ্তানি কিছুটা কমে গেছে। বিশেষ করে পাট ও মাছ রপ্তানি তুলনামুলক একটু কম। পূর্ববর্তী সরকারের আমলে সরকারি পাটকল ও চিংড়ি প্রক্রিয়াজাতকরণ কারখানা বন্ধ হয়ে যাওয়াসহ নানাবিধ কারণে খুলনা থেকে পণ্য রপ্তানি হ্রাস পেয়েছে।”

তিনি উল্লেখ করেন, প্রতিবেশী দেশ কর্তৃক সড়কপথে পাটজাত পণ্যের বাণিজ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ রপ্তানি হ্রাসের অন্যতম কারণ। এছাড়া, বিকল্প রপ্তানি পথে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরা এ বিষয়ে আগ্রহ দেখাচ্ছেন না।

তিনি আশা প্রকাশ করেন, পাট, চিংড়ি ও অন্যান্য পণ্য রপ্তানির ক্ষেত্রে খুলনা অঞ্চল তার হারানো গৌরব ফিরে পাবে।

সাম্প্রতিক সময়ে আমদানিকারক ও রপ্তানিকারকদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার প্রসঙ্গ টেনে জিনাত আরা বলেন, “পণ্যের গুণমান নিশ্চিত করার পাশাপাশি রপ্তানি বাড়াতে মাছ ও চিংড়ি উৎপাদনকারী, কারখানা মালিক এবং রপ্তানিকারকদের মধ্যে সমন্বয় অত্যন্ত জরুরি।”

বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএফইএ) সাবেক সহ-সভাপতি মো. আব্দুল বাকী বলেন, “খুলনার ব্যবসায়ীরা মনে করেন- দেশে পরিবেশবান্ধব ব্যবসায়ীক পরিবেশ এখনও সৃষ্ট না হওয়ায় চিংড়ি, পাট, পাটজাত পণ্য ও অন্যান্য পণ্যের রপ্তানি কমে যাচ্ছে।”

তিনি বলেন, “খুলনায় ৬৩টি চিংড়ি প্রক্রিয়াজাতকরণ কারখানা রয়েছে। এর মধ্যে ২০২৩-২৪ অর্থবছরে উৎপাদন হ্রাস এবং আন্তর্জাতিক বাজারে চাহিদা কমে যাওয়ার কারণে ৩১টি কারখানা বন্ধ রয়েছে। এক্ষেত্রে নতুন সরকারের উপর চ্যালেঞ্জ অনেক। নতুন বাজার খুঁজতে সরকারকেই উদ্যোগ নিতে হবে, ব্যবসায়ীদের সুযোগ সুবিধা বাড়াতে হবে।”

পাট ব্যবসায়ী ও বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের (বিজেএ) সাবেক সহ-সভাপতি শরীফ ফজলুর রহমান বলেন, “বিশ্ব বাজারে কাঁচা পাট ও পাটজাত পণ্যের চাহিদা বাড়ছে, যা খুলনায় এ খাতের উজ্জ্বল সম্ভাবনা তৈরি করেছে।”

বিষয়: রপ্তানিটাকাখুলনাচিংড়ি
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

    সংকটে পড়া পাঁচ ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানত ফেরত দেওয়া চলছে। টাকা তোলার জন্য আবেদন গ্রহণ শুরুর পর প্রথম তিন দিনে ৫৮ হাজার ৭৪৫ জন গ্রাহক মোট ৩ হাজার ৩০৪ কোটি টাকা উত্তোলনের আবেদন করেছেন। এর মধ্যে ৭ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনে ২৬ হাজার ৫৬ জন গ্রাহক ব্যাংক থেকে মো

  • সিলেট নগরে যানজট: দায় কার, হকার নাকি অবৈধ পার্কিংয়ের?

    সিলেট নগরে যানজট: দায় কার, হকার নাকি অবৈধ পার্কিংয়ের?

    ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, যানজটমুক্ত ও সুন্দর সিলেটের কথা চিন্তা করে এই আধুনিক লাক্সারি বাসস্ট্যান্ড তৈরি করা হয়েছে। কিন্তু ঘুরেফিরে ওই মূল রাস্তাতেই বাস দাঁড় করিয়ে যাত্রী তোলা হয়। এসব দেখার বা বলার কেউ নেই।

  • আশুলিয়ায় ‘ট্রিপল মার্ডার’, যা জানা গেল

    আশুলিয়ায় ‘ট্রিপল মার্ডার’, যা জানা গেল

    ঢাকার আশুলিয়ার জামগড়ার ‘ট্রিপল মার্ডারের’ রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের নেপথ্যে পরকীয়া সংক্রান্ত বিরোধের তথ্য পাওয়ার কথা বলছে সংস্থাটি। এ ঘটনায় মূল আসামিকে গ্রেপ্তার করেছে পিবিআই। সোমবার মধ্যরাতে তাকে আশুলিয়ার নরসিংহপুর থেকে

  • এজেন্টদের অভিযোগ এন্তার, বিকাশ বলছে ‘ভিত্তিহীন’

    এজেন্টদের অভিযোগ এন্তার, বিকাশ বলছে ‘ভিত্তিহীন’

    মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ–এর বিরুদ্ধে এজেন্টদের ওপর ডিপিএস ও লেনদেনের টার্গেট পূরণে চাপ দেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা হচ্ছে। অবশ্য বিকাশ এসব অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলেই উড়িয়ে দিয়েছে। ফেসবুকের বিভিন্ন গ্রুপে