Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> মতামত

সুন্দরের অন্তরালে

শরীফুল আলম

প্রকাশ : ২০ মার্চ ২০২৫, ১৫: ৫০
সুন্দরের অন্তরালে

আকুল হয়ে চাইলে নাকি তাকে পাওয়া যায়। আবার ছোটবেলায় পড়েছি চেষ্টা করলে উপায় হয়। সব ভূয়া কথা। ভেঙে যাবার একটা ঝুঁকি আছে বলেই চুড়ির শব্দে এত প্রণয়। তবে সত্যটা হচ্ছে আপনার বিগত দুঃখের ভার কেউ নেবে না।

Advertisement

হাওয়া অফিসের পূর্বাভাসে প্রবল ঝড় হওয়ার সম্ভাবনা থাকলেও সেটিও দিক পরিবর্তন করে। আবার চুমু খাওয়ার সময় ঠোঁটে ঘাম আছে না মধু আছে সেই বিবেচনা আমরা কেউ করি না। চোখের ভাষাটাকেই তখন আমরা মুখ দিয়ে ডাবিংয়ের কাজটা সেরে নিই। সামাজিক বন্দোবস্ত যেটুকু অ্যালাও করে তাতে জিতে গেলে সব আপনার আর হেরে গেলে আপনি নিঃস্ব। এটাই হচ্ছে বাস্তবতা।

বিয়েটা তখনই জান্নাতময় হয় যদি সঙ্গী মনের মতো হয় আর তা না হলে পুরাটা জীবনই আপনার জাহান্নাম। আপনি তার সৌন্দর্য দেখে একবার অবাক হবেন, দুবার হবেন, তিনবার হবেন, কিন্তু কতবার অবাক হওয়া যায় বলুন? আল্লাহ্‌ মানুষকে অবাক হবার ক্ষমতা দিয়েছেন, কিন্তু মানুষ চেনার ক্ষমতা তাকে দেওয়া হয়নি। মনের ভেতর ইচ্ছা পোষণ করে কিছু হয় না। তার জন্য শব্দ খরচ করতে হয়, বাক্য খরচ করতে হয়, তা না হলে আরেকজন আপনাকে কিংবা আপনি আরেকজনকে বুঝবেন কী করে? সৌন্দর্যের আশ্চর্য একটা ক্ষমতা আছে, সময়মতো তাকে ধরতে হয়।

সৌন্দর্য এটা ম্যান্ডেটরি, অপশন নয়, এই সত্যটা আপনাকে বুঝতে হবে। সব চাহনিই কি ভালোবাসার? নিশ্চয় নয়। কোনটা সাউন্ড গ্রেনেড আর কোনটা বোমা এটাও আপনাকে বুঝতে হবে। কারও ওপর দীর্ঘ সময় মুগ্ধতা ধরে রাখা খুবই কঠিন কাজ তবে অসম্ভব নয়।

Advertisement
Advertisement
Advertisement

একবার তাকে আনন্দের অংশ বানিয়ে ফেলতে পারলে তখন তা অভ্যাসে পরিণত হয়ে যায়। আবার যার সাথে মিলই নেই তার সাথে আমার অধিকার সমান হয় কী করে? ভালোবাসা মানেই ইনভেষ্টমেন্ট, এই কথাটা মনে রাখবেন। সুতরাং সেখানে প্রাপ্তির আশা তো থাকবেই। তারে ছাড়া ভাল্লাগে না, অন্য কাউকে ভাল্লাগে না, সম্পর্ক হতে হবে এমনই। তবে প্রিন্সেস ডায়নার সেই উক্তির মতো যেন না হয়—‘আমি যাকে ভালোবাসি সে ছাড়া সারা বিশ্ব আমাকে ভালোবাসে।’

সম্পর্ক অবশ্যই নিখুঁত হতে হবে। যাকে ভালোবাসেন তার সাথে কিঞ্চিত মিথ্যাও মেশাবেন না। মনে রাখবেন সময়ের বিনিযোগ, এফোর্ট, যত্ন, সম্মান, এই সব কিছুর যোগফলই একটা প্রতিষ্ঠিত সম্পর্ককে ধরে রাখতে পারে। মনে রাখবেন সুন্দর মানেই মনের আরাম, সুন্দর মানেই চোখের আরাম। আর তৃপ্তিটাই আমার কাছে সুন্দরের সংজ্ঞা।

শরীফুল আলম, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র

[email protected]


**প্রিয় পাঠক, বিডিজেন২৪-এ গল্প, কবিতা, ভ্রমণকাহিনি, সুখ–দুঃখের স্মৃতি, প্রবন্ধ, ফিচার, অনুষ্ঠান বা ঘটনার ভিডিও এবং ছবিসহ নানা বিষয়ের লেখা পাঠান। মেইল: [email protected]

বিষয়: মুক্ত আলোচনাসম্পর্কভালোবাসামুক্ত মত
Advertisement
সর্বশেষ
  • ১

    সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

  • ২

    রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

  • ৩

    সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

  • ৪

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

  • ৫

    ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

সম্পর্কিত
  • ডেগ বাণিজ্য এবং ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

    ডেগ বাণিজ্য এবং ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

    ডিসি সারওয়ার আলমের মতো অফিসার কম, তবে শূন্য নয়। তিনি নিজেই একটা ব্র্যান্ড। সুতরাং তাকে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু নেই। তিনি এক সময় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে বহু অসাধু ব্যবসায়ীকে জেলে পুরেছেন।

  • কিংবদন্তির জন্ম

    কিংবদন্তির জন্ম

    পেলে জানে হাজার মাইল দূরে তার বাবা অন্যের টেলিভিশনের সামনে দাঁড়িয়ে ছেলের খেলা দেখছেন। অথবা রেডিওতে ধারাবিবরণী শুনছেন। পেলের মনে আছে আট বছর আগে কীভাবে তার বাবা কেঁদেছিলেন। সে তার বাবাকে এবারও কাঁদাতে চায়, তবে এবার যেন সেই অশ্রু হয় আনন্দের। গর্বের। স্বপ্ন পূরণের।

  • বাংলাদেশ থেকে জেদ্দা: ২৮ বছরের এক প্রবাসযাত্রায় মানুষের পাশে থাকার গল্প

    বাংলাদেশ থেকে জেদ্দা: ২৮ বছরের এক প্রবাসযাত্রায় মানুষের পাশে থাকার গল্প

    প্রবাসজীবনের প্রথম দিকের সংগ্রাম তাকে শিখিয়েছে ধৈর্য, সুদূরপ্রসারী পরিকল্পনা এবং শৃঙ্খলার গুরুত্ব, যা পরবর্তী সময়ে তার নেতৃত্বের মূল ভিত্তি হয়ে দাঁড়ায়।

  • চলে গেছেন খামেনি, ইরান থামেনি: নতুন বাস্তবতা ও শান্তি চুক্তির পূর্বাপর

    চলে গেছেন খামেনি, ইরান থামেনি: নতুন বাস্তবতা ও শান্তি চুক্তির পূর্বাপর

    ইতিহাস বলছে, মধ্যপ্রাচ্যের কোনো সংকটই একটি চুক্তির মাধ্যমে স্থায়ীভাবে শেষ হয়নি। বর্তমান সমঝোতাও তার ব্যতিক্রম হবে কি না, তা সময়ই বলে দেবে। তবে একটি বিষয় স্পষ্ট—এই যুদ্ধের পর মধ্যপ্রাচ্যের রাজনীতি আগের অবস্থায় আর ফিরবে না।