Advertisement Banner

সূর্যবংশীর স্ট্রাইক রেট ৬৬.৬৬!

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
সূর্যবংশীর স্ট্রাইক রেট ৬৬.৬৬!
ছবি: বিসিসিআই

গোটা টুর্নামেন্ট জুড়েই ব্যাট করেছেন প্রায় ২৩৩ স্ট্রাইক রেটে। বৈভব সূর্যবংশীর ব্যাটিং মানেই যেন আগ্রাসনের প্রতিশব্দ। তবে রাজস্থান রয়্যালসের বাঁচা-মরার ম্যাচে নিষ্প্রভ রইলেন ভারতীয় এই বিস্ময়বালক। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে জ্বলে উঠতে পারলেন না বৈভব সূর্যবংশী।

আইপিএলে নিজের মুখোমুখি প্রথম বলে ছক্কা হাঁকানো প্রায় অভ্যাসে পরিণত করেছেন ১৫ বছর বয়সী এই ব্যাটসম্যান। এবারের আসরে প্রথম বলে সীমানা পার করেছেন জাসপ্রিত বুমরাহ, প্যাট কামিন্স, লুঙ্গি এনগিডি, জশ হ্যাজেলউডের মতো বোলারদের।

অবস্থা এমন দাঁড়িয়েছে, সূর্যবংশী প্রথম বলেই ছক্কা মারবেন–এটাই যেন স্বাভাবিক চিত্র। মুম্বাইয়ের বিপক্ষেও সেই চেষ্টাই চালিয়েছিলেন। দীপক চাহারের বল উড়িয়ে মারেন, যা বাউন্ডারি সীমানায় ঝাঁপিয়ে কোনোমতে আটকান উইল জ্যাকস। শেষ পর্যন্ত হয় মাত্র এক রান।

শেষ পর্যন্ত সেই চাহারের বলেই আউট হয়েছেন সূর্যবংশী। তার আগে করতে পেরেছেন ৬ বলে মাত্র ৪ রান। এরপরও আইপিএলে অবিশ্বাস্য পরিসংখ্যান এই বাঁহাতি ব্যাটসম্যানের। ১৫ ম্যাচে করেছেন ৫৮৩ রান। ৩ ফিফটির সঙ্গে রয়েছে একটি সেঞ্চুরিও। টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ রান সূর্যবংশীর।

সম্পর্কিত