চরচা প্রতিবেদক

রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) একাডেমিক ভবনে এসি মেরামতের সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে চারজন দগ্ধ হয়েছেন।
দগ্ধরা হলেন মো. আল মামুন (৩৪), মোহাম্মদ সেলিম (৩০), মো. রাসেল (৪৫) ও সুজন (৩১)। তারা সবাই এসি মেরামতের কাজের সঙ্গে যুক্ত ছিলেন।
আজ বুধবার দুপুর পৌনে ১টার দিকে মিরপুর-১২ এলাকায় বিইউপির একাডেমিক ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।
আহতদের সহকর্মী ওমর ফারুক জানান, এসি মেরামতের কাজ চলাকালে হঠাৎ শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে এসির কাছাকাছি থাকা চারজনই দগ্ধ হন। পরে দ্রুত তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।
দুপুর আড়াইটার দিকে দগ্ধদের হাসপাতালে ভর্তি করা হয় এবং বর্তমানে তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মিরপুর থেকে চারজন দগ্ধ রোগী হাসপাতালে আনা হয়েছে। তাদের ড্রেসিং চলছে এবং দগ্ধের পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। চিকিৎসা শেষে বিস্তারিত জানা যাবে।