Advertisement Banner

ইরানের জ্বালানি ক্ষেত্রে আর কোনো হামলা চান না ট্রাম্প

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ইরানের জ্বালানি ক্ষেত্রে আর কোনো হামলা চান না ট্রাম্প
গত বৃহস্পতিবার বিকেলে আন্তর্জাতিক মানদণ্ডে তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ১০০ ডলারের কাছাকাছি লেনদেন হয়েছে, যা ওই দিনেই ৮ শতাংশ বেড়েছে। ছবি: এআই দিয়ে তৈরি

ইরানের জ্বালানি অবকাঠামোতে আর কোনো নতুন হামলা চান না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার ইসরায়েল ইরানের অন্যতম বৃহৎ ‘সাউথ পার্স’ গ্যাসক্ষেত্রের স্থাপনাগুলোতে আঘাত হানার পর তার এই অবস্থানের কথা জানা গেছে।

মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এই খবর জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

প্রতিবেদনে বলা হয়েছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে যান চলাচলে বাধা দেওয়ার চেষ্টার জবাবে তেহরানকে একটি কড়া বার্তা দিতে ট্রাম্প বুধবারের হামলাকে সমর্থন জানিয়েছিলেন। তবে সেই উদ্দেশ্য সফল হওয়ার পর তিনি আপাতত পরবর্তী যেকোনো পদক্ষেপের বিরোধী।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, তবে এই অবস্থান চূড়ান্ত নয়। তেহরান যদি পুনরায় ওই গুরুত্বপূর্ণ জলপথে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তবে ট্রাম্প আবারও ইরানের জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করার অনুমতি দিতে পারেন।

সম্পর্কিত