চরচা ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে, যুক্তরাষ্ট্র ও ইরান টেলিফোনের মাধ্যমে আলোচনা চালিয়ে যাচ্ছে।
স্থানীয় সময় শুক্রবার ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ তথ্য জানান।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, আলোচনা এখনো কোনো চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি।
আল জাজিরার তথ্যমতে, আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি সম্ভাব্য রূপরেখা—যার মধ্যে যুদ্ধবিরতি, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং অবরোধ তুলে নেওয়ার বিষয়গুলো অন্তর্ভুক্ত। তবে পারমাণবিক ইস্যুটি পরবর্তী পর্যায়ে আলোচনার জন্য রাখা হয়েছে।
ট্রাম্প আবারও জোর দিয়ে বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না, এবং এটিই আলোচনার প্রধান অগ্রাধিকার হিসেবে বহাল রয়েছে।
ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধ বন্ধে ইরানের দেওয়া সর্বশেষ প্রস্তাবেও তিনি সন্তুষ্ট নন। একই সঙ্গে ইরান আদৌ কোনো চুক্তিতে পৌঁছাতে পারবে কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি।
ইরানের সর্বশেষ প্রস্তাবের ঠিক কোন বিষয়টি তিনি গ্রহণ করতে পারছেন না, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন, তেহরানের কর্মকর্তারা হয়তো কখনোই আলোচনার মাধ্যমে একটি স্থায়ী মীমাংসায় পৌঁছাতে পারবেন না।