মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে নিহত বেড়ে ১২৩০

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে নিহত বেড়ে ১২৩০
হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ছবি: রয়টার্স

ইরানে মার্কিন-ইসরায়েলি যৌথ হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৩০ জন। আহত হয়েছেন ছয় হাজারের বেশি ইরানি নাগরিক।

দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে এ খবর জানিয়েছে কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

শনিবার মার্কিন-ইসরায়েল বাহিনী ইরানের সঙ্গে যুদ্ধের ঘোষণা দিয়ে হাজারের বেশি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ ইরান সরকারের শীর্ষ কর্মকর্তারা নিহত হয়েছেন। এ ছাড়া প্রথম দিনের হামলায় মেয়েদের একটি প্রাথমিক বিদ্যালয়ে বিধ্বস্ত হয় এবং এতে ১৬৫ জন শিক্ষার্থী ও কর্মকর্তা নিহত হয়েছে।

যুদ্ধ এখনো চলছে। এই হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

সম্পর্কিত