Advertisement Banner

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ নিহত ৫

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ নিহত ৫
দুর্ঘটনার শিকার বাসটি। ছবি: ইউএনবি

গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। নিহতের মধ্যে এক অন্তঃসত্ত্বা নারী, একটি শিশু এবং ৩ জন পুরুষ রয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুরের দিকে ঢাকা খুলনা মহাসড়কে শহরতলীর বেদগ্রামে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে হতাহতদের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিপলু আহমেদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী দোলা পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী ও বাসের তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।

স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর ১২ বছরের আরও একটি শিশুকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

দুর্ঘটনার পর গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর, জেলা প্রশাসক মো. আরিফ উজ জামান ও পুলিশ সুপার হাবীবুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সম্পর্কিত