সামনে আরও বড় হামলা হবে: ট্রাম্প

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
সামনে আরও বড় হামলা হবে: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

ইরান ও আমেরিকার মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এক বিস্ফোরক সাক্ষাৎকার দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ সোমবার সকালে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের সঙ্গে নয় মিনিটের এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি জানান, মার্কিন সামরিক বাহিনী বর্তমানে ইরানের ওপর ব্যাপক হামলা চালাচ্ছে, তবে চূড়ান্ত বা সবচেয়ে বড় আক্রমণটি এখনো বাকি।

ট্রাম্প বলেন, “আমরা তাদের ওপর প্রচুর হামলা করছি। আমাদের সামরিক বাহিনী বিশ্বের শ্রেষ্ঠ এবং আমরা তার পূর্ণ ব্যবহার করছি।”

প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন, এই সংঘাত দীর্ঘস্থায়ী হবে না। তিনি বলেন, “আমি সবসময় ভেবেছিলাম এটি চার সপ্তাহের ব্যাপার। বর্তমানে আমরা আমাদের নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা এগিয়ে আছি।”

ট্রাম্প স্বীকার করেছেন, বাহরাইন, জর্ডান, কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের মতো আরব দেশগুলোর ওপর ইরানের আক্রমণ তার জন্য সবচেয়ে বড় বিস্ময় ছিল। তিনি জানান, আরব নেতারা এখন অত্যন্ত শক্ত অবস্থানে থেকে লড়াই করতে আগ্রহী।

প্রেসিডেন্ট দাবি করেন, প্রাথমিক হামলায় ইরানের প্রায় ৪৯ জন শীর্ষ নেতা নিহত হয়েছেন। তিনি বলেন, “তারা এখন নিজেরাই জানে না তাদের নেতা কে। এটি অনেকটা বেকার ভাতার লাইনের মতো হয়ে গেছে।”

ট্রাম্প উল্লেখ করেন, ২০২৫ সালের জুন মাসে পরিচালিত ‘অপারেশন মিডনাইট হ্যামার’ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মতে, সেই সময় মার্কিন হামলায় ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস না করলে দেশটি পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলত।

ইরানের সাধারণ মানুষকে নিজেদের দেশের নিয়ন্ত্রণ ফিরে পেতে মার্কিন সহায়তা দেওয়া হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প “হ্যাঁ” সূচক উত্তর দেন। তবে বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে তিনি সবাইকে ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়েছেন।

সম্পর্কিত