তিন আসনের ফলাফল স্থগিত

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
তিন আসনের ফলাফল স্থগিত
আগামীকাল শুক্রবার বিশেষ দোয়া ও প্রার্থনার অনুরোধ জানিয়েছে সংস্থাটি। ছবি: বাসস

আদালতে চলমান মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শেরপুর-২, চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের নির্বাচনী ফলাফল ঘোষণা করবে না নির্বাচন কমিশন (ইসি)।

আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত পৃথক তিনটি চিঠি জারি করে বিষয়টি নিশ্চিত করেছে ইসি।

ইসি জানিয়েছে, সংশ্লিষ্ট মামলাগুলোর রায়ের ওপর এই তিন আসনের ফলাফল প্রকাশ নির্ভর করবে। আপিল বিভাগে দায়ের করা সিপিএলএ মামলার আদেশের আলোকে প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারলেও তাদের চূড়ান্ত ফলাফল প্রকাশ আপাতত স্থগিত থাকবে। তবে মামলা নিষ্পত্তি হলে ফলাফল ঘোষণার কথা জানিয়েছে ইসি।

শেরপুর-২ আসনের মামলার প্রেক্ষিতে বিএনপির প্রার্থী ফাহিম চৌধুরী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। তবে আপিল বিভাগের চূড়ান্ত আদেশ না হওয়া পর্যন্ত তার নির্বাচনী ফলাফল প্রকাশ করা হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে ইসি।

একইভাবে চট্টগ্রাম-৪ আসনে মামলার জন্য বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী নির্বাচনে অংশ নিলেও মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার ফলাফল স্থগিত থাকবে।

এছা্ড়া চট্টগ্রাম-২ আসনে সংশ্লিষ্ট মামলার কারণে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের ফলাফলও চূড়ান্ত আদেশ না আসা পর্যন্ত প্রকাশ করা যাবে না।

নির্বাচন কমিশন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের এ সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।

সম্পর্কিত