চরচা ডেস্ক

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করে এই সিদ্ধান্তের কথা জানান ট্রাম্প।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এর আগে একাধিক মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছিল, ট্রাম্প বন্ডিকে অ্যাটর্নি জেনারেলের পদ থেকে সরানোর পরিকল্পনা করছেন। এ বিষয়ে ট্রাম্প জানিয়েছেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্লানচ সাময়িকভাবে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করবেন।
প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “পাম বন্ডি একজন মহান দেশপ্রেমিক এবং আমার বিশ্বস্ত বন্ধু। তিনি গত এক বছরে নিষ্ঠার সঙ্গে অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন।” তিনি লিখেছেন, বন্ডি দায়িত্ব পালনের সময় দেশে অপরাধ দমনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন এবং হত্যার হার কমিয়ে আনতে সক্ষম হয়েছেন।
বন্ডি ফ্লোরিডার সাবেক অ্যাটর্নি জেনারেল হিসেবে ট্রাম্পের নীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত ছিলেন। সম্প্রতি দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধী জেফরি এপস্টেইন-সংক্রান্ত তদন্ত নথি ব্যবস্থাপনার কারণে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। অভিযোগ রয়েছে, ওই নথিতে ভুক্তভোগীদের কিছু নাম যথাযথভাবে গোপন রাখা হয়নি, যা নিয়ে কংগ্রেসে তীব্র প্রশ্নের মুখে পড়েন বন্ডি।
তবে ট্রাম্প বরখাস্তের পেছনে কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ করেননি। বরং তিনি লিখেছেন, ‘আমরা পামকে ভালোবাসি এবং শিগগিরই বন্ডি বেসরকারি খাতে ‘একটি গুরুত্বপূর্ণ পদে’ যোগ দেবেন।’’
এই ঘটনাকে ট্রাম্প প্রশাসনের ভেতরে নীতিগত চাপ ও অভ্যন্তরীণ দ্বন্দ্বের প্রতিফলন হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।