চরচা প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, “জাতীয় পার্টির ছয়টি আসনের একটিতে শাপলাকলি ও পাঁচটিতে দাঁড়িপাল্লা বিজয়ের মধ্য দিয়ে রংপুরে জাতীয় পার্টি প্রত্যাখ্যাত হয়েছে।”
শুক্রবার ভোরে নিজের বিজয় নিশ্চিত হওয়ার পর করা সংবাদ সম্মেলনে আখতার এ কথা বলেন।
আখতার বলেন, “এবারের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ যেমন নাই হয়ে গেছে, জাতীয় পার্টিও কিন্তু এবার প্রত্যাখ্যাত হয়েছে। তারা ৫ আগস্ট যেমন প্রত্যাখ্যাত হয়েছিল, আজ ১২ ফেব্রুয়ারির নির্বাচনেও জাতীয় পার্টি প্রত্যাখ্যাত হয়েছে।”
রংপুর ৪ আসন থেকে এবার নির্বাচন করেছেন তরুণ এ নেতা। শাপলা কলি প্রতীক নিয়ে নির্বাচন করা এনসিপির এই নেতা ১ লাখ ৪৭ হাজার ৯৪৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এমদাদুল হক ভরসা পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৬১৬ ভোট। তবে পোস্টাল ভোটের তথ্য পাওয়া যায়নি। এই আসনে পোস্টাল ভোট আছে ৪ হাজার ৬৪৩টি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণা চলছে এখনো। এখন পর্যন্ত বিএনপি বিপুল ব্যবধানে এগিয়ে।